উদ্দীপকের সাইদ আনোয়ারের জীবনের সঙ্গে কোন বিশ্ব বিখ্যাত সুফির জীবনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাইদ আনোয়ারের জীবনের সঙ্গে বিশ্ববিখ্যাত সুফি হযরত হাসান বসরি (র.) জীবনে মিল রয়েছে। সাইদ আনোয়ার যেমন প্রিয় সন্তানকে হারিয়ে আল্লাহ মুখী হন; তেমনি হাসান বসরি তার বন্ধু রোমের প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করতে গিয়ে একটি ঘটনা প্রত্যক্ষ করে সুফি জীবনে নিজেকে সমর্পণ করেন। ঘটনাটি হলো- রোমের রাজদরবারের এক প্রান্তসীমায় স্বর্ণ ও মণিমানিক্য খচিত রেশমি কাপড়ের একটি অনুপম তাঁবু স্থাপিত রয়েছে। এটার চারদিকে ঘুরে ঘুরে সুসজ্জিত সৈন্য তাদের ভাষায় কি যেন বলতে লাগল। তারপর তারা বিদায় হয়ে গেল। এরপর এই দেশের একদল বিজ্ঞ আলেম ফাজেল এবং গণ্যমান্য লোক উপস্থিত হয়ে অনুরূপ বলে চলে গেল। এরপর উপস্থিত হলো একদল রূপসী মহিলা। মাথায় মণিমানিক্য ভর্তি স্বর্ণের থালা নিয়ে তারা কী কী বলে চলে গেল। অবশেষে স্বয়ং রোম সম্রাট ও তার বেগম সাহেবা এবং উজির তাঁবুর মধ্যে ঢুকে কিছুক্ষণ অবস্থান করে সিক্ত নয়নে বের হয়ে এলেন। হযরত হাসান (র.) উজিরকে এর রহস্য জিজ্ঞাসা করলে উজির এর মর্ম উদ্ঘাটনে প্রবৃত্ত হলেন। তিনি বললেন, আমাদের সম্রাটের একমাত্র পুত্র হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাকে এখানে সমাধিস্থ করে তার সমাধির ওপর এ সুরম্য তাঁবুটি নির্মাণ করা হয়েছে। এরা তার জন্য সবাই শোকগাঁথা গেয়ে গেল। তারা সকলেই একথা বলল, আমাদের এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তোমাকে রক্ষা করতে পারিনি। কারণ যিনি তোমাকে নিয়েছেন, সে মালিকের শক্তির কাছে আমাদের শক্তি নিতান্ত শূন্য। এ ঘটনা দেখার পর হাসান বসরি (র.)-এর মধ্যে ভাবান্তর হলো। তিনি ব্যবসায় বন্ধ করে দিলেন, দুনিয়া বিমুখ হলেন এবং সুফি জীবন শুরু করলেন। সুতরাং উদ্দীপকের সাইদ আনোয়ারের জীবনের সঙ্গে বিশ্ববিখ্যাত সুফি হযরত হাসান বসরি (র.)-এর জীবনের মিল রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাইদ আনোয়ারের জীবনের সঙ্গে কোন বিশ্ব বিখ্যাত সুফির জীবনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর