রাকিব আহমেদ কীভাবে তার আত্মাকে সুস্থ ও পবিত্র করে তুলতে পারেন? ব্যাখ্যা কর।
উত্তর: রাকিব আহমেদ তার আত্মাকে সুস্থ ও পবিত্র করে তোলার জন্য শরিয়তের পূর্ণ অনুসরণ করার পাশাপাশি ইলমে তাসাউফের চর্চা করতে হবে। শরিয়তের মাধ্যমে সে বাহ্যিক শুদ্ধতা লাভ করা যায় কিন্তু কলুষিত অন্তর বিশুদ্ধ করতে হলে তাসাউফের ওপর আমল করতে হবে। এজন্য নিয়মিত ফরজ বিধান পালন, নফল সালাত আদায়, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করতে হবে। মন থেকে হিংসা বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ, লোভ-লালসা ও কামনা বাসনাকে দূর করতে হবে। এজন্য সর্বদা খোদাভীতি তথা তাকওয়ার পথ অবলম্বন করতে হবে এবং অন্তরে আল্লাহর স্মরণ জারি রাখতে হবে। শয়তানকে সবসময় দুশমন ভাবতে হবে এবং তার কাজগুলো বর্জন করতে হবে। শয়তানের কুমন্ত্রণা ও ষড়যন্ত্র হতে নিজেকে বাঁচাতে হবে। ইলমে তাসাউফের ওপর আমল করলে আত্মাকে সুস্থ ও পবিত্র রাখা সম্ভব। সেজন্য রাকিব আহমদকে শরিয়ত ও তাসাউফের ওপর আমল করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রাকিব আহমেদ কীভাবে তার আত্মাকে সুস্থ ও পবিত্র করে তুলতে পারেন? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর