উদ্দীপকের পীর সাহেব কোন তরিকা প্রতিষ্ঠা করেছিলেন
উত্তর: উদ্দীপকের পীর আবদুল কাদির জিলানি (র.) কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেছিলেন। জীবদ্দশায়ই কাদেরিয়া তরিকা বেশ জনপ্রিয়তা লাভ করে। এ তরিকায় মহান আল্লাহর যিকরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর তাঁর শিষ্যদের প্রচেষ্টায় এ তরিকা সমগ্র মুসলিম জাহানে বিস্তার লাভ করে। বর্তমানে আরব, তুরস্ক, মিসর, উত্তর আফ্রিকার মুসলিম দেশসমূহ, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতসহ উপমহাদেশে এ তরিকার বহু অনুসারী রয়েছে। এ তরিকার কার্যাবলি হলো- ১. এ তরিকায় উচ্চোম্বরে 'আল্লাহ আকবার' (الله اكبر) যিকর শিক্ষা দেওয়া হয়। ২. এ তরিকায় শিক্ষানুযায়ী لَا إِلَهَ إِلَّا اللهُ -এর ১২টি হরফের তালিম হচ্ছে আসল শিক্ষা। এ কালেমার অংশের মধ্যেই দুনিয়ার দৃশ্য অদৃশ্য, জানা অজানা সকল রহস্য লুকায়িত রয়েছে। ৩. এ তরিকায় চিল্লাকাশি করা সুন্নাত। ৪. তাহাজ্জুদ নামায ও ফজরের পর কুরআন তিলাওয়াত এবং দরূদ শরিফ পড়া এ তরিকার প্রধানতম শিক্ষা। ৫. এ তরিকায় মারেফাতমূলক গজলের প্রচলন আছে। সুতরাং বলা যায়, আব্দুল কাদির জিলানি (র.) কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেছিলেন। আর এ তরিকায় উল্লিখিত কার্যাবলি রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পীর সাহেব কোন তরিকা প্রতিষ্ঠা করেছিলেন
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর