শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুফি সাহেব কীভাবে শিক্ষালাভ করেছেন, তার একটি বাস্তব চিত্র অঙ্কন কর।

উত্তর: উদ্দীপকের সুফি হলেন হযরত হাসান বসরি (র.)। হাসান বসরি (র.) খুব ছোট বয়স থেকেই কুরআন, হাদিস, ফিকহ, তাফসির ইত্যাদি বিষয়ে বিখ্যাত সাহাবি ও তাবেয়িদের কাছে শিক্ষা লাভ করেন । হাসান বসরি (র.) শৈশব থেকেই মসজিদে যাতায়াত করতেন এবং কুরআন ও নবুয়তি জ্ঞান অল্প সময়েই অর্জন করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি কুরআনের হাফিজ হন এবং তাফসিরের জ্ঞান অর্জন করেন। তিনি রাসুল (সা.)-এর অসংখ্য সাহাবায়ে কিরামের সাহচর্য পেয়ে অল্প সময়েই কুরআন, হাদিস, ফিক্হ বিষয়ে উচ্চতর তালিম লাভ করেন এবং এসব বিষয়ে বিশেষ দক্ষ হয়ে উঠেন। মদিনার বাইরে, বসরাতেও সমকালীন শ্রেষ্ঠ সাহাবা ও তাবেয়িদের কাছ থেকে তিনি জ্ঞানার্জন করেন। তিনি ১২০ জন সাহাবার সাক্ষাৎ পান তন্মধ্যে ৮০ জন বদরি সাহাবা। তিনি জীবনের অধিকাংশ সময় ইরাকের বসরাতে অতিবাহিত করেন বিধায় তাকে হাসান বসরি উপাধি দেওয়া হয়। হযরত আলি (রা.)-এর নিকট তিনি নিয়মিত আসা-যাওয়া করতেন। তাঁর থেকে তিনি ইলমে তাসাউফের দীক্ষা লাভ করেন। তিনি ইমাম হাসান (রা.) ও কামিল ইবনে যিয়াদের নিকট দীক্ষা নেন। হযরত হাসান বসরি (র.)-কে সুফি তরিকার তৃতীয় ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। হযরত হাসান বসরি (র.) নিজেকে খুবই ছোট মনে করতেন এবং বিনয়ী জীবনযাপন করতেন। পরিশেষে বলা যায়, হযরত হাসান বসরি (র.) ছিলেন বহুমুখী জ্ঞান ও প্রতিভার অধিকারী। তিনি তৎকালীন প্রসিদ্ধ সাহাবি ও তাবেয়িদের কাছ থেকে প্রায় সব ধরনের দ্বীনি জ্ঞান অর্জন করেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সুফি সাহেব কীভাবে শিক্ষালাভ করেছেন, তার একটি বাস্তব চিত্র…

উদ্দীপক

অধ্যাপক ইয়াসির আরাফাত বিশিষ্ট সুফি হযরত হাসান বসরি (র.)- এর পরিচয় প্রদান করতে গিয়ে বলেন- ইলমে ফিকহ ও ইলমে তাসাউফের ক্ষেত্রে সাহাবায়ে কিরামের পর যারা অসামান্য অবদান রাখেন তাঁদের মধ্যে হযরত হাসান বসরি (র.) অন্যতম। কুরআনুল কারিম ও হাদিস শরিফের নির্যাস থেকে ইলমে তাসাউফে তিনি অভূতপূর্ব অবদান রাখেন। হযরত হাসান বসরি (র.) সর্বপ্রথম সুফি সাধনায় কৃচ্ছ্রতা অবলম্বন পদ্ধতি প্রবর্তন করেন এবং একে স্বকীয় স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল আধ্যাত্মিক সাধনার ধারা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

উত্তর

হযরত হাসান বসরি (র.)-এ মাতার নাম সায়রাহ এবং পিতার নাম ইয়াসার।

উত্তর

দুররুল মুখতার' গ্রন্থে বর্ণিত আছে, অবস্থাভেদে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন, কখনো ফরজে কিফায়া এবং কখনো মুস্তাহাব। যে পরিমাণ তাসাউফ শিক্ষার ফলে মানুষের চরিত্র বিশুদ্ধ ও মার্জিত হতে পারে, ততটুকু তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। আর যে পরিমাণ তাসাউফ শিক্ষার ফলে অন্যকে তা শিক্ষা দেওয়া যায়, এ পরিমাণ শিক্ষা করা ফরজে কিফায়া। আর যে পরিমাণ শিক্ষার ফলে ইলমে তাসাউফের বিশেষ জ্ঞানের অধিকারী হওয়া যায় সে পরিমাণ শিক্ষা করা মুস্তাহাব।

উত্তর

উদ্দীপকের সুফি হলেন হযরত হাসান বসরি (র.)। হাসান বসরি (র.) খুব ছোট বয়স থেকেই কুরআন, হাদিস, ফিকহ, তাফসির ইত্যাদি বিষয়ে বিখ্যাত সাহাবি ও তাবেয়িদের কাছে শিক্ষা লাভ করেন । হাসান বসরি (র.) শৈশব থেকেই মসজিদে যাতায়াত করতেন এবং কুরআন ও নবুয়তি জ্ঞান অল্প সময়েই অর্জন করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি কুরআনের হাফিজ হন এবং তাফসিরের জ্ঞান অর্জন করেন। তিনি রাসুল (সা.)-এর অসংখ্য সাহাবায়ে কিরামের সাহচর্য পেয়ে অল্প সময়েই কুরআন, হাদিস, ফিক্হ বিষয়ে উচ্চতর তালিম লাভ করেন এবং এসব বিষয়ে বিশেষ দক্ষ হয়ে উঠেন। মদিনার বাইরে, বসরাতেও সমকালীন শ্রেষ্ঠ সাহাবা ও তাবেয়িদের কাছ থেকে তিনি জ্ঞানার্জন করেন। তিনি ১২০ জন সাহাবার সাক্ষাৎ পান তন্মধ্যে ৮০ জন বদরি সাহাবা। তিনি জীবনের অধিকাংশ সময় ইরাকের বসরাতে অতিবাহিত করেন বিধায় তাকে হাসান বসরি উপাধি দেওয়া হয়। হযরত আলি (রা.)-এর নিকট তিনি নিয়মিত আসা-যাওয়া করতেন। তাঁর থেকে তিনি ইলমে তাসাউফের দীক্ষা লাভ করেন। তিনি ইমাম হাসান (রা.) ও কামিল ইবনে যিয়াদের নিকট দীক্ষা নেন। হযরত হাসান বসরি (র.)-কে সুফি তরিকার তৃতীয় ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। হযরত হাসান বসরি (র.) নিজেকে খুবই ছোট মনে করতেন এবং বিনয়ী জীবনযাপন করতেন। পরিশেষে বলা যায়, হযরত হাসান বসরি (র.) ছিলেন বহুমুখী জ্ঞান ও প্রতিভার অধিকারী। তিনি তৎকালীন প্রসিদ্ধ সাহাবি ও তাবেয়িদের কাছ থেকে প্রায় সব ধরনের দ্বীনি জ্ঞান অর্জন করেন।

উত্তর

অধ্যাপক ইয়াসির আরাফাত হযরত হাসান বসরি (র.) সম্বন্ধে আলোচনা করেছেন। হাসান বসরি (র.)-এর জ্ঞানের পরিধি ছিল ব্যাপক। ইমাম সাদ বলেন, “হাসান বসরি (র.) ছিলেন বহু পূর্ণতার সমাবেশ, উঁচু স্তরের 'আলিম, সুউচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তি, ভুলভ্রান্তি থেকে মুক্ত ফকিহ, পার্থিব ভোগবিলাসের প্রতি নির্মোহ আবিদ, অগাধ জ্ঞানের অধিকারী, স্পষ্ট ও প্রাঞ্জলভাষী সুদর্শন এক পুরুষ।” মোটকথা, বাহ্যিক ও অভ্যন্তরীণ যোগ্যতা ও উৎকর্ষের পূর্ণরূপ ছিলেন তিনি। ইমাম আয-যাহাবি লিখেছেন, “তিনি ছিলেন হাদিসের হাফিজ, জ্ঞানের সাগর, ফকিহ, বিশাল কর্মকাণ্ডের অধিকারী, অতুলনীয়, চমৎকার উপদেশদানকারী, বাগ্মী-বক্তা এবং বহু রকম কল্যাণকর কাজের নেতা।” আল্লামা নববি লিখেছেন, তিনি ছিলেন একজন বিখ্যাত 'আলিম। তাঁর সুউচ্চ মর্যাদার ব্যাপারে সবাই একমত। ইমাম আয- যাহারি হাদিস গ্রন্থাবদ্ধকারীদের তৃতীয় স্তর (তারকা), যাকে তিনি তাবি'ইনের মধ্যম স্তর বলেছেন, হাসান আল- বসরিকে (র.) তার প্রধান পুরুষ হিসেবে উল্লেখ করেছেন। গালিব আল-কাত্তান বলতেন, তাঁর যুগের আলিমদের ওপর হাসানের এ শ্রেষ্ঠত্ব ছিল পাখিদের মধ্যে চড়ুইপাখির ওপর বাজপাখির শ্রেষ্ঠত্বের মতো। কেউ যদি সে যুগের সবচেয়ে বড় আলিমকে দেখতে চায় সে যেন হাসানকে দেখে। আমর ইবনে মুররা বলতেন, হাসান ও মুহাম্মদ এই দুই শায়খের কারণে আমার বসরাবাসীর প্রতি ঈর্ষা হয়। ইউনুস ইবন উবায়দুল্লাহ ও হুমায়দ আত-তাবিল বলতেন, আমি বহু ফকিহকে দেখেছি, কিন্তু হাসানের চেয়ে পূর্ণ ব্যক্তিত্বের আর কাউকে পাইনি। 'আতা' ইবনে আবি রাবাহ মানুষকে উপদেশ দিতেন, তোমরা তোমাদের মাসআলা-মাসায়িলের ব্যাপারে হাসানের কাছে যাও। তিনি একজন অনেক বড় 'আলিম, ইমাম ও নেতা। ইমাম মালিক (র.) বলতেন, তোমরা হাসানের নিকট মাসআলা-মাসায়িল জিজ্ঞেস করবে। কারণ তিনি জ্ঞান সংরক্ষণ করেছেন, আর আমরা ভুলে গেছি। অনেকে তো এমন কথাও বলতেন, হাসান যদি পূর্ণ বয়সের সময় সাহাবিদের যুগ লাভ করতেন তাহলে সিদ্ধান্তের ব্যাপারে উঁচু স্তরের সাহাবিরা তাঁর মুখাপেক্ষী হতেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে, হাসান বসরি (র.) কুরআন ও হাদিসের নিযাস থেকে ইলমে তাসাউফে অভূতপূর্ব অবদান রাখেন। তিনিই সর্বপ্রথম সুফি সাধনায় কৃচ্ছতা সাধন করেন। এতে স্বতন্ত্র আধ্যাত্মিক সাধনার ধারা হিসেবে প্রতিষ্ঠিত করেন। মোটকথা, হযরত হাসান বসরি (র.)-এর মধ্যে বহু গুণের পূর্ণতার সমাবেশ ছিল। তিনি ছিলেন উঁচু স্তরের আলেম, সুউচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব, ভুলভ্রান্তি থেকে মুক্ত বিজ্ঞ ফকিহ এবং অগাধ জ্ঞানের অধিকারী, স্পষ্ট ও প্রাঞ্জলভাষী এক সুদর্শন পুরুষ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।