উদ্দীপকের জনৈক ব্যক্তি যার নামে সিন্নি করার কথা বলছিল, তাঁর জীবনযাপনের চিত্র উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের জনৈক ব্যক্তি হযরত আবদুল কাদির জিলানি (র.)-এর। কথা বলছিল। হযরত আবদুল কাদির জিলানি (র.)-এর জীবনযাপন ছিল বৈচিত্র্যময় এবং সহজ-সরল। আব্দুল কাদির জিলানি (র.) চালচলনে, পোশাক পরিধেয় ও খাবারদাবার গ্রহণে মধ্যপন্থা অবলম্বন করতেন। খাদ্যের মধ্যে দুধ, ঘি, দুগ্ধ, মাখন ও মাংস খুব পছন্দ করতেন। সদা সর্বদা বহু মূল্যবান পোশাকাদি ব্যবহার করতেন। এমন ঘটনাও রয়েছে, যে কাপড় অনেক দামি হওয়ায় বাদশাহ জামা না বানিয়ে দোকানিকে ফেরত দিলেন তা দিয়ে বড়পীর (র.) জামা বানিয়ে পরিধান করেছিলেন। তিনি ছিলেন অভাবীদের প্রতি সহানুভূতিশীল। তার ছাত্রজীবনে বাগদাদে অনটন দেখা দেয়। তিনি তার নিকট থাকা স্বর্ণমুদ্রা হতে অভাবীদেরকে দান করতেন এবং নিজে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতেন। অসহায়দের প্রতি তার দরদ কেমন ছিল, তা তার কথা থেকে বোঝা যায়। তিনি বলেন, "আফসোস তোমার নিকট পুরো দিনের খাবার মওজুদ আছে। অথচ তোমার নিকটকম প্রতিবেশী উপবাস থাকছে। তোমার ইমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও।"মেহমান এলে তিনি নিজে তাদের সেবাযত্ন করতেন। মহাসত্যের অন্বেষণে তিনি সর্বদাই ব্যস্ত থাকতেন। তবুও দৈনন্দিন জীবন প্রবাহে তার কোনো ঘাটতি দেখা দিত না। আব্দুল কাদির জিলানি (র.) অত্যন্ত মানবদরদি ছিলেন। গরিব-দুঃখীদের অত্যন্ত ভালোবাসতেন, অভাবী দুস্থদের সাহায্য করতেন। বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি তাঁর হাত খরচের অর্থ দ্বারা দুস্থদের সাহায্য করেন এবং নিজে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতেন। তিনি অত্যন্ত সরল জীবনযাপন করতেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনৈক ব্যক্তি যার নামে সিন্নি করার কথা বলছিল, তাঁর জীবনযাপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর