উদ্দীপকের মুজাদ্দেদ কর্তৃক প্রতিষ্ঠিত তরিকার কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মুজাদ্দেদ শায়খ আহমদ, সিরহিন্দ (র.) মুজাদ্দেদিয়া। তরিকা প্রতিষ্ঠা করেন। অন্যান্য তরিকার ন্যায় মুজাদ্দেদিয়া তরিকারও স্বতন্ত্র ও সুনির্দিষ্ট কিছু কাজ রয়েছে। মুজাদ্দেদিয়া তরিকার কার্যাবলি হলো- ১. এ তরিকার মূল শিক্ষা হচ্ছে লতিফায়ে সিত্তা, আনাসেরে আরবায়া ও হাযরাতুল খামস-এর মোরাকাবা। লতিফায়ে সিত্তা ও আনাসের আরবায়া হলো- ক্বলব, রুহ, খফি, ছের, আখফা, নফস, আব, আতশ, বাত, খাক। ২. মুজাদ্দেদিয়া তরিকায় দরুদ শরিফকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ৩. لَا حَوْلَ وَلَا قُوَّةَ যিকিরের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। ৪. মুজাদ্দেদিয়া তরিকার কোনো কোনো শাখা যিকরে জলির ওপর অধিক গুরুত্ব আরোপ করে থাকে এবং বাদ্যহীন শুদ্ধ হামদ ও নাত শ্রবণ করে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, ভারত উপমহাদেশের প্রখ্যাত মুজাদ্দেদ যিনি মাত্র সতের বছর বয়সে একটি ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীতে তিনি সমাজ সংস্কারক হিসেবে কাজ করেন এবং একটি নতুন তরিকা প্রতিষ্ঠা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের মুজাদ্দেদ শায়খ আহমদ সিরহিন্দি (র.) মুজাদ্দেদিয়া তরিকা প্রতিষ্ঠা করেন, যার উল্লিখিত কার্যাবলি রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মুজাদ্দেদ কর্তৃক প্রতিষ্ঠিত তরিকার কার্যাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর