শাহ মাখদুম (র.)-এর মধ্যে কোন ইবাদতের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: শাহ মাখদুম (র.)-এর মধ্যে তাসাউফের পরিচয় পাওয়া যায়। ইসলামে মানুষের বাহ্যিক দিকের মতো তার অন্তর নিয়ন্ত্রণ ও পরিচালনা, সংশোধন ও শুদ্ধকরণের জন্যও ইসলাম প্রয়োজনীয় বিধান দিয়েছে। এ বিধানাবলির সাধারণ ও প্রচলিত নামই তাসাউফ। তাসাউফের চর্চার মধ্য দিয়ে মানুষের অন্তর পবিত্র ও শুদ্ধ হয়। এর ফলে আত্মিক শূদ্ধতা ও প্রশান্তি অর্জিত হয়। যারা তাসাউফের চর্চা করেন তাদেরকে বলা হয় সুফি। যে ব্যক্তি নিরন্তর সাধনায় চিন্তাগবেষণার মাধ্যমে দ্বীনের গভীর জ্ঞান লাভ করে, আল্লাহ নির্ভরতা ও কৃত পাপের অনুশোচনা যাকে পবিত্র করে এবং ধৈর্যধারণের শক্তি দেয়; সর্বোপরি যে নিজের জীবন উৎসর্গ করে শুধুই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, তাকে সুফি বলা যাবে। উদ্দীপকে উল্লিখিত শাহ মাখদুম (র.) তাসাউফের চর্চার মাধ্যমে নিজেকে সুফি সম্প্রদায়ের একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এজন্যই তাঁর মাধ্যমে অনেক মানুষ ইসলাম ধর্মে দীক্ষা লাভ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শাহ মাখদুম (র.)-এর মধ্যে কোন ইবাদতের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর