উদ্দীপক হতে তুমি যে শিক্ষা পাও- তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বড়পীর আবদুল কাদির জিলানি (র.)-এর জীবনাদর্শ থেকে আমরা মানবাধিকার ও মানবতা প্রতিষ্ঠার শিক্ষা পাই। রাসুল (সা.) আমাদেরকে মানবাধিকার বিষয়ে শিক্ষা দিয়েছেন। মহানবি (সা.) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, “তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ন ব্যক্তির সেবা কর, বন্দিকে মুক্ত কর এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত কর।” (বুখারি) তাছাড়া আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন । মহানবি (সা.) বলেছেন, “কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানীয় পান করাবেন।” (আবু দাউদ) উদ্দীপকে বড়পীর আবদুল কাদির জিলানি (র.) অভাবী ও ক্ষুধার্ত মানুষদের মাঝে নিজের মায়ের প্রেরিত স্বর্ণমুদ্রা বিতরণ করে দেন। এ কাজের মাধ্যমে আমরা মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা পাই। উক্ত ঘটনা থেকে এ শিক্ষাও পাওয়া যয়, বিপদে ধৈর্যধারণ করা এবং উদ্ভূত বিপদ দূর করার জন্য হাত-পা ঘুটিয়ে বসে না থেকে বিপদ নিরসনের লক্ষ্যে সর্বশক্তি নিয়োজিত করা। তবে এ কাজে যাতে অন্যের ক্ষতি না হয় তাও লক্ষ রাখতে হবে। আর এটা করতে পারলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে তুমি যে শিক্ষা পাও- তা আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর