উদ্দীপকের ঘটনায় শিক্ষার সাথে আমাদের সমাজের তুলনামূলক চিত্র তুলে ধর।
উত্তর: উদ্দীপকের ঘটনার শিক্ষা হলো ক্ষমতা থাকলেও তার অপপ্রয়োগ না করা। আমাদের সমাজ এ শিক্ষার বিপরীত। খাজা সাহেব ইচ্ছা করলে হিন্দু মহাজনকে শাস্তি দিতে পারতেন, তাকে হুমকি-ধমকি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেননা তিনি সেটি করলে তা হতো ক্ষমতার অপব্যবহার। কারণ লোকটি ছিল পাওনাদার। তাই সে পাওনা আদায়ের জন্য কঠোর হতে পারে। আর এজন্যই খাজা সাহেব কারামত দ্বারা তার পাওনা পরিশোধ করে দিলেন। যা দেখে লোকটি ইসলাম কবুল করে। আমাদের সমাজে এর বিপরীত চিত্র দেখা যায়। বলা যায় এখানে ক্ষমতার অপব্যবহার বেশি হচ্ছে। যে ক্ষমতা মানুষের কল্যাণ করার কথা ছিল, সে ক্ষমতা মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যেমন পুলিশ প্রশাসন। এ সংস্থার দৃষ্ট সদস্যরা প্রাপ্ত ক্ষমতার অপপ্রয়োগ করে নানা অপকর্ম করছে। যার খবরাখবর বিভিন্ন পত্রিকায় প্রায়ই দেখা যায়। ক্ষমতার অপপ্রয়োগের ফলে জনগণের অধিকার নষ্ট হয়। আর রাষ্ট্র পশ্চাৎগামী হয় এবং উন্নতি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার শিক্ষা আমাদের সমাজে প্রচলিত নেই বললেই চলে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনায় শিক্ষার সাথে আমাদের সমাজের তুলনামূলক চিত্র তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর