উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি যাচাই কর।
উত্তর: উদ্দীপকের সর্বশেষ বক্তব্যে তাসাউফের গুরুত্ব ফুটে উঠেছে, যা সম্পূর্ণ যথার্থ। লোভ-লালসা, রাগ, হিংসা, প্রতারণা, অসততা মানুষের অন্তরের ব্যধি। এ ব্যধি মানুষকে পশুতে পরিণত করে। ফলে তার দ্বারা নানা রকমের অন্যায়, অত্যাচার, অপকর্ম, পাপকর্ম সংঘটিত হয়। যা দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। সমাজে উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্থিরতা সৃষ্টি করে। ফলে মানুষ জানমাল ও সম্ভ্রমের নিরাপত্তাহীনতায় ভোগে। তাই এরূপ পরিস্থিতি হতে মুক্তি পেতে চাইলে আত্মাকে পবিত্র করতে হবে। আত্মা পবিত্র করার জন্য শরিয়তের পূর্ণ অনুসরণের পাশাপাশি তাসাউফের চর্চা করতে হবে। তাসাউফের চর্চার মাধ্যমে উক্ত মনের রোগগুলো দূরীভূত হবে এবং ইমানি শক্তিতে বলিয়ান হবে। ইমানি শক্তি সবল ও সক্রিয় থাকলে পাশবিকতা ও অনৈতিকতার কোনো স্থান থাকবে না। মানবিক মূল্যবোধ সেখানে সুদৃঢ় হবে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠিত হবে। যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে এবং পরকালে নাজাত পাবে। উদ্দীপকের সর্বশেষ বক্তব্য হলো এসব পাশবিকতা ও অনৈতিকতা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো তাসাউফ তথা আত্মশুদ্ধির পথ অবলম্বন করা। পরিশেষে বলা যায়, তাসাউফের গুরুত্ব সম্বলিত উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি সম্পূর্ণ যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি যাচাই কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর