শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের পীর সাহেব মুদ্রা বিতরণ করার মাধ্যমে কিসের দৃষ্টান্ত স্থাপন করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের পীর সাহেব মুদ্রা বিতরণ করার মাধ্যমে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছেন। মানবাধিকার ও মানবিক মূল্যবোধের একটি অংশ হলো মানবসেবা। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” (বুখারি) অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ارْحَمْوْا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ অর্থাৎ, “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি) অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। ” (মুসলিম) বস্তুত সকল মানুষ ভাই ভাই । সকলেই আদম (আ.)-এর সন্তান। যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করে আল্লাহ তায়ালাও সে ব্যক্তির সাহায্য করেন, তার বিপদাপদ দূর করেন। আর এ চেতনা থেকে বড়পীর আবদুল কাদির জিলানি (র.) নিজের মায়ের প্রেরিত স্বর্ণমুদ্রা ক্ষুধার্ত মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছেন। আর তাই এ ঘটনা মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এ উজ্জ্বল দৃষ্টান্ত।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের পীর সাহেব মুদ্রা বিতরণ করার মাধ্যমে কিসের দৃষ্টান্ত স্থাপ…

উদ্দীপক

বড়পীর কিছুদিন যাবৎ অনাহারে কাটিয়ে খাদ্যান্বেষণের জন্য আইওয়ান কাসরা নামক স্থানে গমন করলেন। কিন্তু তিনি তথায় দেখলেন, তার পরিচিত বহু ব্যক্তি খাদ্যান্বেষণে রত রয়েছেন। ওই সকল ব্যক্তির সাথে প্রতিযোগিতা করে খাদ্যান্বেষণ অনুচিত মনে করে তিনি স্বীয় গৃহে ফিরে আসেন। গৃহে এসে দেখলেন, জিলান হতে জনৈক ব্যক্তি এসেছে এবং তাঁর মাতা উক্ত ব্যক্তির নিকট কিছু স্বর্ণমুদ্রা প্রেরণ করেছেন। মুদ্রাগুলো পেয়ে বড়পীর সাহেব তৎক্ষণাৎ সেই পূর্ব বর্ণিত স্থানে খাদ্যান্বেষণকারীদের উদ্দেশ্যে যাত্রা করলেন। তথায় পৌঁছে নিজের জন্য মাত্র একটি মুদ্রা রেখে বাকিগুলো বিতরণ করে দিলেন। এভাবে মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর বহু দৃষ্টান্ত রয়েছে।

উত্তর

শায়খ আহমদ সিরহিন্দি (র.) ১৬২৪ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর মোতাবেক ১০৩৪ হিজরির ২৮ সফর ইন্তেকাল করেন।

উত্তর

মানবিক মূল্যবোধ হলো মানুষের সামাজিক স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। এটি চিরস্থায়ী কোনো বিষয় নয়। স্থান এবং সময়ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়। অর্থাৎ মূল্যবোধ হলো আপেক্ষিক। অন্যভাবে বলা যায়, মানবিক, মূল্যবোধ হলো সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল মানবিক অনুভূতিসম্পন্ন আদর্শ, যা মানুষের সামাজিক রীতিনীতি নিয়ন্ত্রণ করে। সততা, বিশ্বস্ততা, সহনশীলতা, শ্রদ্ধাবোধ, মানবসেবা, মানমর্যাদা ইত্যাদি সামাজিক মূল্যবোধের উদাহরণ।

উত্তর

উদ্দীপকের পীর সাহেব মুদ্রা বিতরণ করার মাধ্যমে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছেন। মানবাধিকার ও মানবিক মূল্যবোধের একটি অংশ হলো মানবসেবা। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” (বুখারি) অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ارْحَمْوْا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ অর্থাৎ, “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি) অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। ” (মুসলিম) বস্তুত সকল মানুষ ভাই ভাই । সকলেই আদম (আ.)-এর সন্তান। যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করে আল্লাহ তায়ালাও সে ব্যক্তির সাহায্য করেন, তার বিপদাপদ দূর করেন। আর এ চেতনা থেকে বড়পীর আবদুল কাদির জিলানি (র.) নিজের মায়ের প্রেরিত স্বর্ণমুদ্রা ক্ষুধার্ত মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছেন। আর তাই এ ঘটনা মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এ উজ্জ্বল দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বড়পীর আবদুল কাদির জিলানি (র.)-এর জীবনাদর্শ থেকে আমরা মানবাধিকার ও মানবতা প্রতিষ্ঠার শিক্ষা পাই। রাসুল (সা.) আমাদেরকে মানবাধিকার বিষয়ে শিক্ষা দিয়েছেন। মহানবি (সা.) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, “তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ন ব্যক্তির সেবা কর, বন্দিকে মুক্ত কর এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত কর।” (বুখারি) তাছাড়া আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন । মহানবি (সা.) বলেছেন, “কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানীয় পান করাবেন।” (আবু দাউদ) উদ্দীপকে বড়পীর আবদুল কাদির জিলানি (র.) অভাবী ও ক্ষুধার্ত মানুষদের মাঝে নিজের মায়ের প্রেরিত স্বর্ণমুদ্রা বিতরণ করে দেন। এ কাজের মাধ্যমে আমরা মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা পাই। উক্ত ঘটনা থেকে এ শিক্ষাও পাওয়া যয়, বিপদে ধৈর্যধারণ করা এবং উদ্ভূত বিপদ দূর করার জন্য হাত-পা ঘুটিয়ে বসে না থেকে বিপদ নিরসনের লক্ষ্যে সর্বশক্তি নিয়োজিত করা। তবে এ কাজে যাতে অন্যের ক্ষতি না হয় তাও লক্ষ রাখতে হবে। আর এটা করতে পারলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।