তিনি অনেক কারামত দেখিয়েছেন- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সর্বশেষ উক্তি হলো, 'তিনি অনেক কারামত দেখিয়েছেন।'। এখানে মরহুম মাওলানা নেছার উদ্দিন (র.)-এর কথা বলা হয়েছে। 'কারামত' হলো সাধক পুরুষদের প্রদর্শিত এমন সব আশ্চর্যজনক কর্মকান্ড যা জ্ঞান, প্রজ্ঞা বা যুক্তির বিচারে নির্ণয় করা যায় না। এটা শুধুমাত্র ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহর স্তর অতিক্রম করার মাধ্যমেই অর্জন করা সম্ভব। দ্বীনের প্রচার ও প্রসার ঘটাতে মহান সুফি সাধকদের মাধ্যমে প্রয়োজনে কখনো দেখানো কারামত প্রকাশ পেয়েছে। তাঁরা সাধনার মাধ্যম মহান আল্লাহর পক্ষ থেকে এ অলৌকিক শক্তি লাভ করেছেন।মাওলানা নেছার উদ্দিন (র.) একজন পীরে কামেল ছিলেন এবং ইলমে। তাসাউফের সাধক পুরুষ ছিলেন। তিনি আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। তিনি কাশফ বা অতীন্দ্রিয় অনুভূতির স্তরে পৌঁছেছিলেন।। সেজন্য তাঁর মধ্য হতে বিভিন্ন সময় বিভিন্ন কারামত প্রকাশ পেয়েছে। জনাব নেছার উদ্দিন (র.)ও তাঁর সাধনার দ্বারা উক্ত স্তর অতিক্রম। করেছিলেন। তাই তাঁর মাঝে 'কারামতের' গুণ পরিলক্ষিত হয়। আর এ বিষয়টিই উদ্দীপকের প্রশ্নে প্রদত্ত বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তিনি অনেক কারামত দেখিয়েছেন- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর