উদ্দীপকে আল্লাহর তাআলার বাণীটি কিসের ইঙ্গিত করে, তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আল্লাহর বাণীটি হলো- "নিশ্চয় সে সফলতা লাভ করবে, যে পবিত্রতা অর্জন করে এবং তার প্রতিপালকের নামে ফিকর করে ও সালাত আদায় করে।" (সূরা আল-আ'লা ১৪-১৫) উক্ত আয়াতে মুমিনের সফল হওয়ার উপায় বর্ণনা করা হয়েছে। আর তাহলো নিজেকে পরিশুদ্ধ করা, প্রতিপালকের যিকর করা এবং সালাত আদায় করা। তাসাউফের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা যায়। তাই যে ব্যক্তি দুনিয়াতে আত্মাকে পবিত্র রাখবে পরকালে সেই মুক্তি পাবে। সে পুরস্কার হিসেবে জান্নাত লাভ করবে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "সেদিন ধনসম্পদ কোনো কাজে আসবে না, আর না কাজে আসবে সন্তানসন্ততি। বরং সেদিন সে ব্যক্তি মুক্তি পাবে, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে প্রত্যাবর্তন করবে।" (সূরা শুআরা: ৮৮-৮৯) আর অন্তঃকরণ বিশুদ্ধ করতে হলে সর্বদা অন্তরে আল্লাহর ভয় পোষণ করতে হবে। হালাল হারাম মেনে চলতে হবে, আল্লাহর চিন্তা ব্যতীত অন্যসব চিন্তা বর্জন করতে হবে। পার্থিব চাওয়া পাওয়া ত্যাগ করে জীবনকে পরকালমুখী করতে হবে। এজন্য সর্বদা মহান আল্লাহর যিকরে মশগুল থাকতে হবে এবং নিয়মিত সালাত আদায় করতে হবে। যিকর ও সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এভাবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এটাই উল্লিখিত আয়াতের মর্মকথা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আল্লাহর তাআলার বাণীটি কিসের ইঙ্গিত করে, তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর