উদ্দীপকটি কী ধরনের সমাজ বিনির্মাণে উৎসাহিত করে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণের উৎসাহিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। এতদুভয়ের অনুপস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়, জাতির উন্নতি বাধাগ্রস্ত হয়, এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। বর্তমান মুসলিম সমাজে চিন্তাচেতনায়, আকিদা বিশ্বাসে ও কর্মকাণ্ডে অনেক কুসংস্কার অনুপ্রবেশ করে মুসলিম ঐক্য আর আত্মিক শক্তিতে ভীষণভাবে আঘাত হানছে। মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে। সাম্প্রদায়িক মনোভাব বিরাজ করছে। এহেন অবস্থা থেকে রেহাই পেতে প্রয়োজন মানুষের আত্মশুদ্ধি ও আত্মোপলব্ধির জন্য শরিয়ত ও মারিফাত সমন্বিত শিক্ষার বলিষ্ঠ ইসলামি আন্দোলন ও সংস্কারমূলক রেনেসাঁ। এজন্য মানবিক মূল্যবোধকে বিকশিত করতে পরিশুদ্ধ আত্মার মহান সাধকদের জীবনী থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। প্রতিবেশী অমুসলিম হলেও তার প্রতি সহমর্মিতা ও সম্প্রীতির মনোভাব পোষণ করা সকলের কর্তব্য। তাসাউফ মানুষকে অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। সামাজিক বর্ণবৈষম্য দূর করে। সকল ধর্মের ও বর্ণের লোকদের প্রতি উদার হতে প্রশিক্ষণ দেয়। হিংসা, হানাহানি, রাহাজানি সমূলে ধ্বংস করে। সুফি-সাধকগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের কাছেই প্রিয় ছিলেন । তাদের অনেকেই সুফিগণের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন । যেমন উদ্দীপকের ঘটনায় খাজা মুইনুদ্দিন চিশতির আদর্শ দেখে ধনাঢ্য হিন্দু মহাজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরিশেষে একথা সহজেই বলা যায়, উদ্দীপকের ঘটনার মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণের উৎসাহ পাই।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি কী ধরনের সমাজ বিনির্মাণে উৎসাহিত করে বলে তুমি মনে কর? মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর