আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে পীর সাহেবের কর্মকান্ড মূল্যায়ন কর।
উত্তর: আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে- "নামায ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না।" তাই পীরের কর্মকান্ড অগ্রহণযোগ্য ও ভন্ডামি। ইসলামের হক্কানি পীরগণ কখনো নামায ত্যাগ করেননি। বরং তারা ফরজ নামায আদায় করার পাশাপাশি অন্যান্য নফল নামায নিয়মিত আদায় করতেন। তারা ছিলেন পবিত্র কুরআন, হাদিস ও ইলমে ফিকহে উচ্চতর দক্ষতা সম্পন্ন। তারা কেউ মন্ত্র পড়ে নামাযের বিকল্প পদ্ধতি বের করেননি। পবিত্র কুরআন ও হাদিসে এর সমর্থনে কোনো তথ্য নেই। রাজু তার দেখা পীর সম্পর্কে আল্লাহ ওয়ালা ব্যক্তিকে বললে তিনি উক্ত মন্তব্য করেন। কারণ রাজুর কথিত পীরকে মাগরিবের নামায আদায় করার জন্য বললে সে মাথা নিচু করে মন্ত্র পড়ে নেয়। এ ধরনের অভিনব পদ্ধতি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এজন্যই আল্লাহ ওয়ালা ব্যক্তি রাজুর কথিত পীরের ব্যাপারে উপরিউক্ত মন্তব্য করেন। যা শরিয়তের আলোকে সম্পূর্ণ সঠিক ও বাস্তবসম্মত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে পীর সাহেবের কর্মকান্ড মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর