শেয়ারFacebookWhatsApp

আকবর সাহেবের কর্মকান্ডে কোন সুফি সাধকের জীবনের প্রতিফলন ঘটেছে? বর্ণনা কর।

উত্তর: আকবর সাহেবের কর্মকান্ডে প্রখ্যাত সুফিসাধক হযরত হাসান বসরি (র.)-এর জীবনের প্রতিফলন ঘটেছে। একদা হাসান বসরি (র.) ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে বক্তৃতা করছিলেন। তার অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় হাজ্জাজ বিন ইউসুফ এই পথ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তাকে দেখে হাসান বসরি তাঁর বক্তৃতা না থামিয়ে তা অব্যাহত রাখেন এতে হাজ্জাজ। বিন ইউসুফ কিছুটা বিচলিত হন। অতঃপর তিনি হাসান বসরি (র.)-এর কাছে যান এবং তাকে ধরে চুমু খেয়ে তার সাহসিকতার প্রশংসা করেন। আলোচ্য উদ্দীপকেও অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আকবর সাহেবের মাধ্যমে। তাই আমরা তার এ ঘটনায় হযরত হাসান (রা.)- এর জীবনীর প্রতিফলন দেখতে পাই।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আকবর সাহেবের কর্মকান্ডে কোন সুফি সাধকের জীবনের প্রতিফলন ঘটেছে? বর্ণ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: একজন প্রভাবশালী জনপ্রতিনিধি তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি তাকে শাস্তি দিতেন। এভাবে অনেক লোককেই তিনি নির্যাতন করেছেন। আকবর সাহেব একজন। প্রখ্যাত আলেম। তিনি এর প্রতিবাদ করলেন। তিনি প্রকাশ্যেই জনপ্রতিনিধির অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হলেন। জনপ্রতিনিধি তার সামনে আসলেও তিনি তার অবস্থানে অটল থাকেন। অবশেষে জনপ্রতিনিধি তার ভুল বুঝতে পারেন। দৃশ্যকল্প-২: একাদশ শ্রেণির ছাত্র আরিফ শহরের একটি প্রতিষ্ঠানে পড়াশুনা করে। সে তার বাবার দেওয়া টাকা নিয়ে শহরে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ল। তাকে বহনকারী লেগুনার সকল যাত্রীর সবকিছুই ছিনিয়ে নিল তারা। আরিফকে তল্লাশি না করেই ছিনতাইকারী দল নেমে গেল। কিন্তু হঠাৎ একজন আরিফকে বলল তোমার কাছে কিছু আছে? আরিফ বলল- হ্যাঁ, আমার পড়াশুনার জন্য বাবা দুই হাজার টাকা দিয়েছে। আরিফের সত্যবাদিতায় ছিনতাইকারীরা মুগ্ধ হলো।

উত্তর

হযরত খাজা মুইনুদ্দিন চিশতি (র.) ৫৩৭ হিজরির ১৪ রজব মধ্য এশিয়ার সিজিস্তান প্রদেশের চিশত নগরের শহরতলী 'সজয়' নামক স্থানে জন্মগ্রহণ করেন।

উত্তর

আল্লাহ তায়ালা ব্যতীত আর সব কিছুই বর্জন করা তাসাউফ। এখানে তাসাউফ চর্চাকারীর বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাসাউফকারীর একমাত্র ধ্যানজ্ঞান থাকবে আল্লাহ তায়ালা। সে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। সে তাঁর প্রেমে এতটাই মগ্ন হবে যে দুনিয়ার আর কোনো কিছুর প্রতি তার খেয়াল থাকবে না। সে পার্থিব সবকিছুকে তুচ্ছজ্ঞান করে পরিত্যাগ করবে এবং আল্লাহকে পাওয়ার সাধনায় নিমগ্ন হবে।

উত্তর

আকবর সাহেবের কর্মকান্ডে প্রখ্যাত সুফিসাধক হযরত হাসান বসরি (র.)-এর জীবনের প্রতিফলন ঘটেছে। একদা হাসান বসরি (র.) ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে বক্তৃতা করছিলেন। তার অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় হাজ্জাজ বিন ইউসুফ এই পথ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তাকে দেখে হাসান বসরি তাঁর বক্তৃতা না থামিয়ে তা অব্যাহত রাখেন এতে হাজ্জাজ। বিন ইউসুফ কিছুটা বিচলিত হন। অতঃপর তিনি হাসান বসরি (র.)-এর কাছে যান এবং তাকে ধরে চুমু খেয়ে তার সাহসিকতার প্রশংসা করেন। আলোচ্য উদ্দীপকেও অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আকবর সাহেবের মাধ্যমে। তাই আমরা তার এ ঘটনায় হযরত হাসান (রা.)- এর জীবনীর প্রতিফলন দেখতে পাই।

উত্তর

আরিফের কর্মকান্ডে হযরত বড়পীর আবদুল কাদির জিলানি (র.)-এর বাল্যকালের জীবনালেখ্য ফুটে উঠেছে। তার জীবন ও কর্ম ছিল অত্যন্ত তাৎপর্যময়। হযরত আব্দুল কাদের জিলানি (র.) বিদ্যা অর্জনের জন্য একটি ব্যবসায়ী দলের সাথে বাগদাদ যাচ্ছিলেন তাঁর মা তাঁর জামার অস্তিনে। ৪০টি মোহর দিয়ে আস্তিনটি ভালো করে সেলাই করে দেন। পথিমধ্যে ব্যবসায়ী দলটি ডাকাত দ্বারা আক্রান্ত হয়। ডাকাতরা ব্যবসায়ীদের সব লুটে নেয়। ডাকাত সর্দার বালক আবদুল কাদির (র.)-কে জিজ্ঞেস করল তোমার কাছে কি আছে। তিনি অপকটে বললেন ৪০টি মোহর আছে। সে আবার জিজেস করল, সেগুলো কোথায়? তিনি জানালেন জামার অস্তিনে। ডাকাত দল তাঁর কথামত জামার অস্তিনে ৪০টি মহর খুঁজে পেল। তারা বালকের কথা ও কাজে বিস্মিত হলেন। কৌতূহল। ভরে ডাকাত সর্দার বলল, তুমি আমাদেরকে এ মোহরের কথা বললে কেন? আমরা তো এটা খুঁজে পেতাম না। তিনি বললেন, আমার মা আমাকে সত্য বলতে আদেশ করেছেন, তাই এটি করেছি। ডাকাতদের মাঝে ভাবান্তর হলো। তারা ভালো হয়ে গেল। অনুরূপ ঘটনার দৃশ্যপট আমরা উদ্দীপকের দৃশ্যকল্পে দেখতে পাই, সুতরাং যা আরিফের কর্মকান্ডের মাধ্যমে ফুটে উঠেছে। সুতরাং আমরা আরিফের কর্মকান্ডে হযরত বড়পীর আবদুল কাদির জিলানি (র.)-এর জীবনালেখ্যের চিত্রটি দেখতে পাই।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।