সৎ ও আদর্শবান মানুষ হিসেবে হাবিব ও উক্ত মহান ব্যক্তি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ' বর্ণনা কর।
উত্তর: সৎ ও আদর্শবান মানুষ হিসেবে হাবিবুর রহমান ও হযরত আব্দুল কাদির জিলানি (র.) আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। হযরত আব্দুল কাদির জিলানি (র.) মুত্তাকি, সৎ ও সাহসী মানুষ ছিলেন। খোদাভীতি তাঁর সবচেয়ে বড় মহৎ গুণ। তিনি রাতের প্রথম অংশে নামায পড়তেন, মধ্য অংশে যিকির করতেন, তৃতীয় অংশে পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত করতেন। তিনি মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। তাই তো তিনি ডাকাত দল কর্তৃক আক্রান্ত হয়েও জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতা সত্ত্বেও মাতৃভাষা প্রকাশে কুণ্ঠাবোধ করেননি। হযরত আব্দুল কাদির জিলানি (র.)-এর সাথে হাবিবুর রহমানের। চরিত্রের সাদৃশ্য রয়েছে। তিনিও অত্যন্ত সৎ ও সাহসী মানুষ। তিনি শত বিপদেও মিথ্যার আশ্রয় নেননি। কারণ তিনি তার মায়ের আদেশ পালনে বদ্ধপরিকর ছিলেন। একজন মানুষকে সৎ ও আদর্শবান হওয়ার জন্য সত্যবাদী হতে হয়। খোদাভীরু হতে হয়। কেননা খোদাভীতি মানুষকে অন্যায় বা খারাপ কাজ থেকে দূরে রাখে এবং সাথে সৎকর্মে উৎসাহিত করে। হাবিবুর রহমান এমন স্বভাবেরই মানুষ। তাই তারা উভয়ে আমাদের নিকট অনুকরণীয় আদর্শ। সুতরাং বলা যায়, সৎ ও আদর্শবান হতে হলে হাবিবুর রহমান ও আব্দুল কাদির জিলানি (র.)-এর অনুসরণে আমাদের খোদাভীরু হতে হবে, সত্যবাদী হতে হবে, সাহসী হতে হবে এবং মায়ের আদেশ পালন করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সৎ ও আদর্শবান মানুষ হিসেবে হাবিব ও উক্ত মহান ব্যক্তি আমাদের জন্য অন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর