শফিক সাহেবের কর্ম কোন প্রকৃতির? তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: শফিক সাহেবের কর্ম সুফিবাদ প্রকৃতির। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আর ইবাদত শুধুমাত্র লৌকিকতাপূর্ণ হলে তা গ্রহণযোগ্য হবে না। ইবাদতে প্রাণ থাকতে হবে। এজন্য ইলমে তাসাউফের মাধ্যমে ইবাদতে প্রাণের সৃষ্টি করতে হবে। তাহলে শরিয়তের বিধান পালনের সৌন্দর্য বিচ্ছুরিত হবে। তাসাউফ মানুষের অনৈতিক ও মন্দ স্বভাব দূর করে তদস্থলে সচ্চরিত্র, নৈতিকতা ও উত্তম স্বভাব হাসিলে উদ্বুদ্ধ করে। ফলে ব্যক্তি যাবতীয় পাপাচার, অনৈতিক কাজ ও গর্হিত কাজ থেকে বিরত থাকে। উদ্দীপকের শফিক সাহেব ব্যক্তিগত কাজের পাশাপাশি আল্লাহর ইবাদত-বন্দেগি নিষ্ঠার সাথে আদায় করেন। পূতপবিত্র জীবনযাপন। করেন। অধিকাংশ সময় তিনি নফল ইবাদত ও ধ্যানমগ্ন হয়ে অতিবাহিত করেন। শফিক সাহেবের কর্মকান্ডে উল্লিখিত ইবাদতের প্রকৃতি আমরা দেখতে পাই। যা সুফি জীবনকে নির্দেশ করে। কারণ তিনি শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় লৌকিকতামুক্ত ইবাদত করে থাকেন। তাই বলা যায়, শফিক সাহেবের কর্মের প্রকৃতি সুফিদের কর্মের মতো।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শফিক সাহেবের কর্ম কোন প্রকৃতির? তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর