রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড কীরূপ মনে হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড ভন্ডামি মনে হয়েছে। কারণ পীর সাহেব নামাযের পরিবর্তে মন্ত্র জপ করেন। আমাদের সমাজে বর্তমানে এমনকিছু ভন্ড লোককে দেখা যায়, যারা নিজেদেরকে পীর হিসেবে জাহির করে। সাধারণত এরা ছিন্নভিন্ন পোশাক পরে, আলুথালু অবস্থায় থাকে, রক্তিম বর্ণ চোখ বিশিষ্ট হয়। এদের চুল ও হাত পায়ের নখ লম্বা লম্বা থাকে। এরা নামায, রোযা পালন করে না। সর্বদা অপবিত্র থাকে। কুরআন হাদিসের কোনো জ্ঞান এদের নেই। সাধারণ মানুষ এদেরকে আধ্যাত্মিক পুরুষ মনে করে। তারা এও মনে করে এসব লোকেরা অলৌকিক ক্ষমতার অধিকারী। এরা মানুষের দুঃখ-কষ্ট, বেদনা-যাতনা দূর করতে পারে, মনের আশা পূরণ করতে পারে। তাই অনেকেই এদেরকে সম্মান করে প্রণতি জানায় এবং দান-দক্ষিণা দিয়ে দয়া ভিক্ষা চায়। প্রকৃতপক্ষে এরা ভন্ড, প্রতারক ও অসাধু ব্যক্তি। এরা উক্তরূপ ধারণ করে দুই পয়সা কামাইয়ের ধান্ধা করে। এরা অধিকাংশই গাঁজা ও অন্যান্য নেশাকর মাদকে মাদকাসক্ত। এরা মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তাদেরকে ধোঁকা দেয়। এরা লালসালু অথবা গেরুয়া কাপড় পরিধান করে। কেউবা পাটের বস্তা গায়ে জড়ায়। কোনো পরিশ্রম ও যোগ্যতা ছাড়াই অর্থ উপার্জনের এ সহজ পথ অনেকে বেছে নিয়ে বিভিন্ন জায়গায় মাজার গড়ে তোলে, আবার কখনো কখনো প্রতিষ্ঠিত মাজারে গিয়ে অর্থ কামাই করে। উদ্দীপকের পীরও ভন্ডদেরই দলভুক্ত। তাই এদের থেকে প্রত্যেকেরই সতর্ক থাকা দরকার।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড কীরূপ মনে হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর