উদ্দীপকের শাহজাদা শায়খ আহমদ (র.) কে বন্দি করা কতটা ন্যায়সংগত ছিল? বিশ্লেষণ কর।
উত্তর: শাহজাদা সেলিম কর্তৃক শায়খ আহমদ সিরহিন্দি (র.) কে বন্দি করার পদক্ষেপ ছিল সম্পূর্ণ অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থি। শাহজাদা সেলিম জাহাঙ্গির সিংহাসনে আরোহণ করে ইসলামের অবমাননা শুরু করে। রাজদরবারে সম্রাটকে সিজদা দেওয়ার প্রথা বাধ্যতামূলক করা হয়। দরবারে মদ্যপানসহ যাবতীয় কার্যক্রম পুনরায় চালু করা হয়। সম্রাট জাহাঙ্গিরের এহেন কার্যক্রমে শায়খ আহমদ প্রতিবাদমুখর হয়ে উঠেন। সারাদেশে তাঁর ভক্তবৃন্দও জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। অসংখ্য লোক প্রতিদিন শায়খ আহমদের ভক্ত হয়ে প্রতিবাদ সংগ্রামে অংশগ্রহণ করতে থাকে। শায়খ আহমদের ব্যাপক জনপ্রিয়তায় জাহাঙ্গির বিচলিত ও ভীত হয়ে তাকে শান্ত করার উদ্দেশ্যে রাজদরবারে তলব করা হয়। শায়খ আহমদ দরবারের প্রচলিত নিয়মে সিজদা না করে প্রবেশ করলে তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, মুসলমানের মস্তক আল্লাহ ব্যতীত আর কারও প্রতি অবনত হয় না। সম্রাট জাহাঙ্গির তাঁর এহেন অবমাননার অপরাধে তাকে বন্দি করে গোয়ালিয়র কারাগারে প্রেরণ করে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, সম্রাট আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম জাহাঙ্গীর ইসলামি রীতিনীতির অবমাননা শুরু করে। সম্রাটকে সিজদা করা এবং রাজদরবারে মদ্যপানের প্রথাসহ যাবতীয় অপকর্ম শুরু করে। শায়খ আহমদ সিরহিন্দি (র.)-এর প্রতিবাদ করলে তাকে বন্দি করা হয়। এভাবে শায়খ আহমদ (র.)-কে বন্দি করা সম্পূর্ণরূপে অন্যায় ছিল। তার উক্ত কার্যাবলি ছিল মানবতাবিরোধী ও ধর্মীয় অনুশাসনের প্রতি অবজ্ঞা ও অবমাননা। এর প্রতিবাদ করা একজন আলেমে দ্বীন হিসেবে শায়খ সাহেবের কর্তব্য ছিল। আর তিনি সে কর্তব্য পালন করতে গিয়ে শাহজাদা সেলিমের রোষানলে পড়েন। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে, শাহজাদার এ পদক্ষেপ ছিল সম্পূর্ণ অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শাহজাদা শায়খ আহমদ (র.) কে বন্দি করা কতটা ন্যায়সংগত ছিল?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর