উদ্দীপক অনুযায়ী মিলি এইচএসসি পরীক্ষার্থী। কলেজ চলাকালীন সময়ে মিলি দিনের ২৪ ঘণ্টা কীভাবে ব্যবহার করবে তার একটি তালিকা তৈরি করে। নিচে এ তালিকাটি উপস্থাপন করা হলো-
কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তাই সময় তালিকা মিলি একজন কলেজ পড়ুয়া ছাত্রী। সেসব সময় তালিকা করে কাজ করে। তার উপযোগী একটি সময় তালিকা নিচে উপস্থাপন করা হলো-
সময়
কার্য বিবরণী
সময়ের পরিমাণ
ঘণ্টা
মিনিট
৬.০০-৭.০০
ঘুম থেকে ওঠা, বিছানা গোছানো, হাতমুখ ধোয়া, ধর্মীয় কাজ করা, নিজস্ব কোনো কাজ করা।
১
০০
৭.০০-৭.৩০
নাস্তা তৈরিতে সাহায্য করা, নাস্তা খাওয়া।
০
৩০
৭.৩০-৯.০০
পড়াশোনা করা।
১
৩০
৯.০০-১০.৩০
টিউটর থাকলে পড়া/লেখাপড়া করা।
১
৩০
১০.৩০-১১.০০
গোসল করা, খাওয়া, কলেজের জন্য তৈরি হওয়া।
০
৩০
১১.০০-৪.৩০
শ্রেণিকক্ষে অবস্থান, পাঠে মনোযোগ দেওয়া।
৫
৩০
৪.৩০-৫.০০
বাসায় পৌঁছানো, নামাজ পড়া।
০
৩০
৫.০০-৬.৩০
বিশ্রাম ও হালকা নাস্তা খাওয়া, বাড়ির কাজে সাহায্য করা।
১
৩০
৬.৩০-৭.০০
নামাজ পড়া।
০
৩০
৭.০০-১০.৩০
পড়াশোনা করা।
৩
৩০
১০.৩০-১১.১০
নামাজ পড়া, খাওয়া।
০
৪০
১১.১০-১১.২০
দাঁত ব্রাশ করা, ঘুমের জন্য তৈরি হওয়া।
০
১০
১১.২০-৬.০০
ঘুমানো।
৬
৪০
মোট সময়
২৪ ঘণ্টা
০০
এরূপ সময় তালিকা করে কাজ করলে মিলি কলেজে নিয়মিত উপস্থিত হতে পারবে। তাই তার উচিত পরবর্তীতে সময় তালিকাকরে সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।
সুতরাং এভাবে তালিকা অনুযায়ী কাজ করলে মিলি তার কলেজ চলাকালীন সময়ে দিনের ২৪ ঘণ্টার সুষ্ঠু ব্যবহার করতে পারবে।