শেয়ারFacebookWhatsApp

প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?

উত্তর: প্রকৃত আয় পরিবারের নির্দিষ্ট সময়ে ভোগ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম দ্বারা অর্জিত হয়। প্রকৃত আয় বাড়িয়ে বিভিন্নভাবে আয় বৃদ্ধি করা যায়। যেমন- ক. গৃহস্থালির শ্রম ও উৎপাদন বৃদ্ধি করে, খ. গৃহস্থালির মূলধন বৃদ্ধি করে ও গ. গৃহস্থালির সুব্যবস্থাপনা বৃদ্ধি করে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জয়ের রেজাল্ট সবসময়ই ভালো। এ বছর সে মাস্টার্স শেষ করেছে। সরকারি চাকরি না পাওয়ায় সে বেসরকারি চাকরিতে যোগদান করে। সে চাকরিতে মনোনিবেশ করতে পারছে না।দৃশ্যকল্প-২: তুলি রহমান প্রতিদিন সকালে নাস্তা ও দুপুরের খাবার তৈরি করেন, ঘর পরিষ্কার করেন, গোসল করে স্কুলে যান। একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই তার স্বামী বাজার করেন, রান্নায় সাহায্য করেন এবং ঘর পরিষ্কার করেন। ফলে এসব করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

প্রসেস চার্ট হলো কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনা করা।

উত্তর

প্রকৃত আয় পরিবারের নির্দিষ্ট সময়ে ভোগ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম দ্বারা অর্জিত হয়। প্রকৃত আয় বাড়িয়ে বিভিন্নভাবে আয় বৃদ্ধি করা যায়। যেমন- ক. গৃহস্থালির শ্রম ও উৎপাদন বৃদ্ধি করে, খ. গৃহস্থালির মূলধন বৃদ্ধি করে ও গ. গৃহস্থালির সুব্যবস্থাপনা বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জয় নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তিতে ভুগছে। নৈরাশ্য, হতাশা থেকে সৃষ্ট মানসিক ক্লান্তির অপর নাম নৈরাশ্যজনিত ক্লান্তি। নৈরাশ্যজনিত ক্লান্তিবোধ অনেক কারণে হতে পারে। কাজে অকৃতকার্য, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে, না পারলে, দুশ্চিন্তা করলে নৈরাশ্য জনিত ক্লান্তি আসতে পারে। কাজের বিষয়ে কোনো ধারণা না থাকলে হতাশার সৃষ্টি হয়। ফলে কাজে বিশৃঙ্খলা ও গোলমাল দেখা দেয়। করণীয় কাজ করতে অসমর্থ হলে তার পক্ষে নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগাই স্বাভাবিক। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। সংসারের অনেক চিন্তাভাবনার কারণে নৈরাশ্যজনিত ক্লান্তিবোধ দেখা দেয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ নির্দেশিত জয়ের রেজাল্ট ভালো হলেও সে সরকারি চাকরি পায়নি। যার কারণে সে বেসরকারি চাকারিতে যোগদান করেছে। কিন্তু সে বেসরকারি চাকরিতে মনোনিবেশ করতে পারছে না। ফলে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। আর এ হতাশাই নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তির সৃষ্টি করেছে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে তুলি ও তার স্বামীর কার্যক্রমকে কাজ সহজকরণের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো।কাজ সহজকরণ বলতে কাজ সহজতর উপায়ে সম্পাদন করাকে বোঝায়। বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করাই হলো কাজ সহজকরণ।এটি কোনো কাজ অল্প বা নির্দিষ্ট সময়ে সহজ উপায়ে কম শক্তি ব্যয়ে সম্পন্ন করার উপায়। দৃশ্যকল্প-২ তে দেখা যায়, তুলি রহমান প্রতিদিন সকালে নাস্তা তৈরি করেন, ঘর পরিষ্কার করেন এবং তারপর গোসল করে স্কুলে যান। এভাবে প্রতিনিয়ত কাজ করায় একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, তার স্বামী বাজার করেন, রান্নায় সাহায্য করেন এবং ঘর পরিষ্কার করেন। ফলে এসব কাজ প্রতিদিন করতে করতে তিনিও ক্লান্ত হয়ে পড়েন। এক্ষেত্রে কাজ সহজকরণ পদ্ধতি আলোকে বিশ্লেষণ করে বলা যায়, তুলি ও তার স্বামী তাদের কাজে কাজ সহজকরণ পদ্ধতি ব্যবহার করেননি। এ কারণেই গৃহস্থালির কাজ করে তারা ক্লান্ত হয়ে পড়েন। তারা যদি ঘর পরিষ্কার, রান্না প্রভৃতি কাজে মেরুদণ্ড সোজা রেখে, চলাচলের গতি কমিয়ে ও দুই হাত ব্যবহার করে কাজ করত তাহলে তাদের সময় ও শক্তির অপচয় হতো না এবং তারা ক্লান্তও হতেন না। এছাড়া কিছুক্ষণ দাঁড়ানো কাজের পর বসে কাজ করা, ভারি কাজের পর হালকা কাজ করা ইত্যাদি সচেতনতা তাদের কাজকে সহজ করত। প্রতিটি কাজের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা ও কাজ সহজকরণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে গৃহস্থালির কাজে সময় ও শক্তির সাশ্রয় ঘটে এবং ক্লান্তি আসে না। সুতরাং বলা যায়, উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ তুলি ও তার স্বামী কাজ সহজকরণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ক্লান্তি দূর করতে পারবেন।
HSCHome Science 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।