শেয়ারFacebookWhatsApp

সময় তালিকা প্রয়োজন কেন?

উত্তর: দৈনিক কোন কাজের পর কোন কাজ করা হবে তার সময় উল্লেখ করে যে তালিকা প্রণয়ন করা হয় তাকে সময় তালিকা বলে। কোনো কাজের ক্ষেত্রে সময় তালিকার প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে কাজ করলে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায়, সঠিক সময়ে কাজ করার সুঅভ্যাস গড়ে ওঠে। কাজের মধ্যে তাড়াহুড়ো লাগে না এবং কাজ এলোমেলো হয় না। সময় তালিকা ব্যক্তিকে সচেতন করে গড়ে তোলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সময় তালিকা প্রয়োজন কেন?

উদ্দীপক

ফখরুল সাহেব অফিসের একটি কাজে ভুল করায় ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিভিন্নভাবে অপমান করলে, তিনি হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে তিনি ভুল সংশোধনের জন্য রাতদিন ২৪ ঘণ্টা কাজ করবেন বলে মনস্থির করলেন। কিন্তু একটু কাজ করার পরেই তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং কোনোভাবেই কাজ এগিয়ে নিতে পারেন না।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2023

উত্তর

রাসায়নিক দ্রব্য ল্যাকটিক এসিড ক্লান্তির জন্য দায়ী।

উত্তর

দৈনিক কোন কাজের পর কোন কাজ করা হবে তার সময় উল্লেখ করে যে তালিকা প্রণয়ন করা হয় তাকে সময় তালিকা বলে। কোনো কাজের ক্ষেত্রে সময় তালিকার প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে কাজ করলে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায়, সঠিক সময়ে কাজ করার সুঅভ্যাস গড়ে ওঠে। কাজের মধ্যে তাড়াহুড়ো লাগে না এবং কাজ এলোমেলো হয় না। সময় তালিকা ব্যক্তিকে সচেতন করে গড়ে তোলে।

উত্তর

উদ্দীপকের ফখরুল সাহেবের মধ্যে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দিয়েছে। নৈরাশ্য, হতাশা থেকে সৃষ্ট মানসিক ক্লান্তির অপর নাম নৈরাশ্যজনিত ক্লান্তি। কাজে অকৃতকার্য, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে না পারলে, দুশ্চিন্তা করলে বৈরাশ্যজনিত ক্লান্তির সৃষ্টি হয়। কাজের বিষয়ে কোনো ধারণা না থাকলে হতাশার সৃষ্টি হয়। ফলে কাজে বিশৃঙ্খলা ও গোলমাল দেখা দেয়। করণীয় কাজ থেকেও ক্লান্তির উৎপত্তি হতে পারে। অনভিজ্ঞ ব্যক্তি কোনো কাজ করতে অসমর্থ হলে তার পক্ষে নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগাই স্বাভাবিক। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। সংসারের অনেক চিন্তাভাবনার কারণে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দিতে পারে। পরিবারের কেউ অসুস্থ বা মানসিক প্রতিবন্ধী থাকলে কাজে বাধার সৃষ্টি হয় এবং নৈরাশ্যজনিত ক্লান্তিবোধ দেখা দেয়। উদ্দীপকে ফখরুল সাহেব অফিসের কাজে ভুল করলে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিভিন্নভাবে অপমান করেন। ফলে তিনি হতাশ হয়ে পড়ে এবং পরবর্তীতে কাজে মনোযোগ দিতে পারছিলেন না। এজন্য একটু কাজ করার পরই তিনি ক্লান্ত হয়ে পড়েন। ফখরুল সাহেবের মধ্যে হতাশা তৈরির কারণেই নৈরাশ্যজনিত ক্লান্তি সৃষ্টি হয়েছে এবং পরবর্তী কাজেও তার প্রভাব লক্ষ করা যায়।

উত্তর

ফখরুল সাহেব হতাশাগ্রস্ত হয়ে নৈরাশ্যজনিত ক্লান্তির শিকার হয়েছেন। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। কাজে অকৃতকার্যতা, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে না পারা, দুশ্চিন্তা ইত্যাদি কারণে নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে। ফখরুল সাহেবের মধ্যে কাজে অকৃতকার্যতার ফলে হতাশা তৈরি হয়েছে এবং নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগার কারণে অনেক চেষ্টা করেও তিনি কাজে অগ্রসর হতে পারছেন না। তার এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে-১. কাজে বৈচিত্র্য ও প্রফুল্লতা আনতে হবে।২. সমমনা লোকজনকে একত্রে মিলে কাজ করতে হবে।৩. কাজের সময় পর্যাপ্ত আলো-বাতাস, উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, উপযুক্ত স্থান, গান শোনা, হালকা গল্প বা কথাবার্তা ইত্যাদির ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ, কাজে অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে।৪. নৈরাশ্যজনিত ক্লান্তির ক্ষেত্রে অকৃতকার্য ব্যক্তিকে উপদেশ দিয়ে, কাজের সঠিক দিক নির্দেশনা দিয়ে, সরাসরি কাজের সমালোচনা না করে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করা যায়। তবে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করতে হলে সবার সচেতনতা প্রয়োজন।সুতরাং বলা যায়, ক্লান্তি হ্রাস করতে হলে ফখরুল সাহেবসহ তার আশপাশের সবাইকে সচেতন হতে হবে। তাই সঠিক সময়ে সঠিক কাজ পেতে হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক।
HSCHome Science 1st Paperময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।