উদ্দীপকে উল্লিখিত আনিকার শিক্ষকের দেওয়া উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আনিকার শিক্ষক বলেছেন, সময় সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। তার এ উক্তিটি যথার্থ।সময় একটি গুরুত্বপূর্ণ মানবীয় সম্পদ। সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সীমাবদ্ধতা। তাই সময়ের সদ্ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সময় সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। যে কাজগুলো করতে হবে, তার একটি তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকায় বর্তমান ও ভবিষ্যতের কাজগুলো আলাদাভাবে লিখতে হবে। কাজের গুরুত্ব অনুসারে কাজগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। এক্ষেত্রে সময়ের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সময় তালিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ তালিকায় সময় উল্লেখ করে কোন কাজের পর কোনটি করা হবে, তার একটি ধারাবাহিক বিবরণ থাকে। অনেক সময় প্রতিদিনের কর্ম অভ্যাসের ভিত্তিতেও সময় তালিকা তৈরি করা হয়। সময় তালিকা করার সময় কাজ, বিনোদন, বিশ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। তা না হলে সহজেই ক্লান্তি আসবে। সময় পরিকল্পনা করার পর পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে। সময় তালিকা বাস্তবায়নের সময় যদি হঠাৎ করে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন সময় তালিকার নমনীয় বৈশিষ্ট্যের জন্য নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়। সময় তালিকা বাস্তবায়নে সময় তালিকা অনুযায়ী সব কাজ করা হয়েছে কিনা, তা যাচাই করতে হবে, ঘড়ি দেখার অভ্যাস করতে হবে এবং সময় তালিকা এমন জায়গায় রাখতে হবে, যাতে সহজেই নজরে আসে। সময় তালিকা বাস্তবায়নের পর মূল্যায়নের মাধ্যমে কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা, তা বিচার করতে হবে। এক্ষেত্রে কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে ফল ইতিবাচক। আর যদি না হয়, তাহলে না হওয়ার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতের জন্য সচেতন থাকতে হবে।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে আনিকার শিক্ষকের উক্তিটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আনিকার শিক্ষকের দেওয়া উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর