ফখরুল সাহেবের মধ্যে কোন ধরনের ক্লান্তি দেখা দিয়েছে? - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফখরুল সাহেবের মধ্যে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দিয়েছে। নৈরাশ্য, হতাশা থেকে সৃষ্ট মানসিক ক্লান্তির অপর নাম নৈরাশ্যজনিত ক্লান্তি। কাজে অকৃতকার্য, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে না পারলে, দুশ্চিন্তা করলে বৈরাশ্যজনিত ক্লান্তির সৃষ্টি হয়। কাজের বিষয়ে কোনো ধারণা না থাকলে হতাশার সৃষ্টি হয়। ফলে কাজে বিশৃঙ্খলা ও গোলমাল দেখা দেয়। করণীয় কাজ থেকেও ক্লান্তির উৎপত্তি হতে পারে। অনভিজ্ঞ ব্যক্তি কোনো কাজ করতে অসমর্থ হলে তার পক্ষে নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগাই স্বাভাবিক। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। সংসারের অনেক চিন্তাভাবনার কারণে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দিতে পারে। পরিবারের কেউ অসুস্থ বা মানসিক প্রতিবন্ধী থাকলে কাজে বাধার সৃষ্টি হয় এবং নৈরাশ্যজনিত ক্লান্তিবোধ দেখা দেয়। উদ্দীপকে ফখরুল সাহেব অফিসের কাজে ভুল করলে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিভিন্নভাবে অপমান করেন। ফলে তিনি হতাশ হয়ে পড়ে এবং পরবর্তীতে কাজে মনোযোগ দিতে পারছিলেন না। এজন্য একটু কাজ করার পরই তিনি ক্লান্ত হয়ে পড়েন। ফখরুল সাহেবের মধ্যে হতাশা তৈরির কারণেই নৈরাশ্যজনিত ক্লান্তি সৃষ্টি হয়েছে এবং পরবর্তী কাজেও তার প্রভাব লক্ষ করা যায়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
ফখরুল সাহেবের মধ্যে কোন ধরনের ক্লান্তি দেখা দিয়েছে? - ব্যাখ্যা কর।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর