শেয়ারFacebookWhatsApp

কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রমের যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রম যথার্থ। কাজ সহজকরণ বলতে বোঝায় কাজকে সহজতর উপায়ে সম্পাদন করা। কাজ সহজকরণের মাধ্যমে খুব সহজে কম সময়ে কাজটি সম্পন্ন করা হয়। মূলত বিজ্ঞানসম্মত উপায়ে সময় ও শক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে যেকোনো কাজ সহজভাবে সম্পন্ন করাই হলো কাজ সহজকরণ পদ্ধতি। এ পদ্ধতি অবলম্বন করে কাজ করলে কোনো সমস্যায় পড়তে হয় না। যেমন- কাজের সময় দুই হাত ব্যবহার করা, সঠিক দেহভঙ্গি ও চলাচলের গতি কমিয়ে সময় ও শক্তির অপচয় রোধ করা, ভারি কাজের পর হালকা কাজ করা ইত্যাদি। এছাড়া উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের মাধ্যমেও কাজকে সহজ করে তোলা যায়। যেমন- বাজার করার আগে তালিকা তৈরি করা, রান্নায় প্রেসার কুকারের ব্যবহার ইত্যাদি। উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে চাকরিজীবী তাহমিনা তার গৃহস্থলির কাজে প্রেসার কুকার, ওয়াশিং মেশিনের ব্যবহার করেন। দুই হাত ব্যবহার করে কাজ সম্পন্ন করেন এবং একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস দিয়ে অতিথি সেবা করেন। এক্ষেত্রে তাহমিনা বেগম কাজ সহজকরণে দেহের অবস্থান ও গতির পরিবর্তন, কাজের স্থান ও সাজসরঞ্জামে পরিবর্তন এবং উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের উপায় বেছে নিয়েছেন।সুতরাং কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রম যথার্থ বলে মনে করা হয়।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রমের যথার্থতা বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দূরত্বের কারণে পিয়া বাসে চড়ে কলেজে যাতায়াত করে। প্রতিদিন পরিশ্রান্ত হয়ে বাসায় ফেরে। প্রতিদিনের পড়া শেষ না করেই ঘুমিয়ে পড়ে।দৃশ্যকল্প-২ : অন্যদিকে, চাকরিজীবী তাহমিনা গৃহস্থলি কাজে প্রেসার কুকার, ওয়াশিং মেশিনের ব্যবহার করেন। দুই হাত ব্যবহার করে কাজ সম্পন্ন করেন। একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস দিয়ে অতিথি সেবা করেন।

Dhaka · 2023

উত্তর

যে চার্টে সমস্ত প্রক্রিয়ার ওপর দৃষ্টি না দিয়ে একটি বিশেষ স্তর বা পর্যায়ের ওপর গুরুত্ব দেওয়া হয় তাকে অপারেশন চার্ট বলে।

উত্তর

অধিকাংশ কোম্পানির মূলধনের পরিমাণ স্থির করা থাকে। এ মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয়। মূলধনের এ একককে শেয়ার বলা হয়। বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ের মধ্যম সঞ্চয় বিনিয়োগ করা যায়। তবে এ ধরনের বিনিয়োগে ঝুঁকি থাকে। কারণ যদি শেয়ারের দাম বাড়ে তাহলে বিনিয়োগকারী লাভবান হন; আর যদি দাম কমে তাহলে ক্ষতিগ্রস্ত হন। তাই বলা হয়, শেয়ার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ পিয়ার কর্মকাণ্ডে মানসিক ক্লান্তি পরিলক্ষিত হয়।মানসিক ক্লান্তির কেন্দ্রস্থল হলো মানুষের স্নায়ুতন্ত্র। শারীরিক ক্লান্তি ছাড়া হতাশা, একঘেঁয়েমি, মানসিক চাপে অবসন্নতা আসে। মন যখন অবসন্ন থাকে তখন কোনো কোনো কাজে ক্লান্তি আসে। ক্লান্তি কাজের পক্ষে ক্ষতিকর। মানসিক ক্লান্তিতে ব্যক্তির কাজ করার ক্ষমতা কমে না। কাজের স্পৃহা কমে যায়। মানসিক ক্লান্তিকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন- বিরক্তি উৎপাদক ক্লান্তি ও নৈরাশ্যজনিত ক্লান্তি। বিরক্তি উৎপাদক ক্লান্তিতে কাজের মান হ্রাস পায়। বিভিন্ন কারণে একঘেঁয়েমি আসতে পারে। যেমন- কাজের পরিবেশ, যন্ত্রপাতি, কাজে বিশৃঙ্খলা, কাজের চাপ বেশি থাকা ইত্যাদি। আর নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজের কারণে হয়ে থাকে। কাজে অকৃতকার্যতা, অভিজ্ঞতার অভাব, দুশ্চিন্তা ইত্যাদি কারণে নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে। এর ফলে কাজ করার ক্ষমতা থাকলেও কাজের প্রতি ইচ্ছা থাকে না। দৃশ্যকল্প-১ 'এ পিয়া দূরত্বের কারণে বাসে চড়ে যাতায়াত করে। প্রতিদিন সে পরিশ্রান্ত হয়ে বাসায় ফেরে এবং প্রতিদিনের পড়া শেষ না করেই ঘুমিয়ে যায়। সুতরাং পিয়ার এরূপ কর্মকাণ্ডে বোঝা যায়, সে মানসিক ক্লান্তিতে ভুগছে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রম যথার্থ। কাজ সহজকরণ বলতে বোঝায় কাজকে সহজতর উপায়ে সম্পাদন করা। কাজ সহজকরণের মাধ্যমে খুব সহজে কম সময়ে কাজটি সম্পন্ন করা হয়। মূলত বিজ্ঞানসম্মত উপায়ে সময় ও শক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে যেকোনো কাজ সহজভাবে সম্পন্ন করাই হলো কাজ সহজকরণ পদ্ধতি। এ পদ্ধতি অবলম্বন করে কাজ করলে কোনো সমস্যায় পড়তে হয় না। যেমন- কাজের সময় দুই হাত ব্যবহার করা, সঠিক দেহভঙ্গি ও চলাচলের গতি কমিয়ে সময় ও শক্তির অপচয় রোধ করা, ভারি কাজের পর হালকা কাজ করা ইত্যাদি। এছাড়া উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের মাধ্যমেও কাজকে সহজ করে তোলা যায়। যেমন- বাজার করার আগে তালিকা তৈরি করা, রান্নায় প্রেসার কুকারের ব্যবহার ইত্যাদি। উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে চাকরিজীবী তাহমিনা তার গৃহস্থলির কাজে প্রেসার কুকার, ওয়াশিং মেশিনের ব্যবহার করেন। দুই হাত ব্যবহার করে কাজ সম্পন্ন করেন এবং একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস দিয়ে অতিথি সেবা করেন। এক্ষেত্রে তাহমিনা বেগম কাজ সহজকরণে দেহের অবস্থান ও গতির পরিবর্তন, কাজের স্থান ও সাজসরঞ্জামে পরিবর্তন এবং উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের উপায় বেছে নিয়েছেন।সুতরাং কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রম যথার্থ বলে মনে করা হয়।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।