দৃশ্যকল্প-১: জয় কী ধরনের ক্লান্তিতে ভুগছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জয় নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তিতে ভুগছে। নৈরাশ্য, হতাশা থেকে সৃষ্ট মানসিক ক্লান্তির অপর নাম নৈরাশ্যজনিত ক্লান্তি। নৈরাশ্যজনিত ক্লান্তিবোধ অনেক কারণে হতে পারে। কাজে অকৃতকার্য, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে, না পারলে, দুশ্চিন্তা করলে নৈরাশ্য জনিত ক্লান্তি আসতে পারে। কাজের বিষয়ে কোনো ধারণা না থাকলে হতাশার সৃষ্টি হয়। ফলে কাজে বিশৃঙ্খলা ও গোলমাল দেখা দেয়। করণীয় কাজ করতে অসমর্থ হলে তার পক্ষে নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগাই স্বাভাবিক। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। সংসারের অনেক চিন্তাভাবনার কারণে নৈরাশ্যজনিত ক্লান্তিবোধ দেখা দেয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ নির্দেশিত জয়ের রেজাল্ট ভালো হলেও সে সরকারি চাকরি পায়নি। যার কারণে সে বেসরকারি চাকারিতে যোগদান করেছে। কিন্তু সে বেসরকারি চাকরিতে মনোনিবেশ করতে পারছে না। ফলে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। আর এ হতাশাই নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তির সৃষ্টি করেছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১: জয় কী ধরনের ক্লান্তিতে ভুগছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর