শেয়ারFacebookWhatsApp

সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক- বুঝিয়ে লেখ।

উত্তর: সময় তালিকা পরিকল্পনা করার পর তা বাস্তবায়ন করতে সচেতন -থাকা আবশ্যক। সময় সম্পর্কে যে ব্যক্তি, সচেতন তার পক্ষে সময় তালিকা বাস্তবায়ন করা সহজ। এ তালিকা বাস্তবায়নে আমাদের বেশ কিছু করণীয় আছে। সময় তালিকা অনুযায়ী সব কাজ করা হয়েছে কিনা তা যাচাই করতে হবে। সময় তালিকা বাস্তবায়নের সময় ঘড়ি দেখার অভ্যাস করতে হবে এবং এ তালিকা এমন জায়গায় রাখতে হবে যাতে সহজেই নজরে আসে। এসব বিষয় অনুসরণ করার জন্য নিজের মধ্যে সচেতনতা থাকা অপরিহার্য। এ কারণেই বলা হয়েছে, সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক- বুঝিয়ে লেখ।

উদ্দীপক

সহপাঠী রুবেল ও পলাশ প্রায় পাঁচ বছর আগে এমএ পাস করেছে। মায়ের একমাত্র সন্তান রুবেল অনেক চেষ্টা করলেও এখনো তার চাকরি অনিশ্চিত। পলাশ চার বছর ধরে পুলিশ বিভাগে চাকরি করছে। কাজ ও প্রশিক্ষণ একই সাথে চলার কারণে তাকে অনেক পরিশ্রম করতে হয়। পলাশের কর্মস্থল দূরে হওয়ায় বাসায় ফিরতে তার রাত হয়। বাড়ি ফিরে তারা দুজনেই ক্লান্তি অনুভব করে।

Rajshahi · 2018

উত্তর

কোনো কাজ অল্প বা নির্দিষ্ট সময়ে সহজ উপায়ে কম শক্তি ব্যয়ে সম্পাদন করাকেই বলে কাজ সহজকরণ।

উত্তর

সময় তালিকা পরিকল্পনা করার পর তা বাস্তবায়ন করতে সচেতন -থাকা আবশ্যক। সময় সম্পর্কে যে ব্যক্তি, সচেতন তার পক্ষে সময় তালিকা বাস্তবায়ন করা সহজ। এ তালিকা বাস্তবায়নে আমাদের বেশ কিছু করণীয় আছে। সময় তালিকা অনুযায়ী সব কাজ করা হয়েছে কিনা তা যাচাই করতে হবে। সময় তালিকা বাস্তবায়নের সময় ঘড়ি দেখার অভ্যাস করতে হবে এবং এ তালিকা এমন জায়গায় রাখতে হবে যাতে সহজেই নজরে আসে। এসব বিষয় অনুসরণ করার জন্য নিজের মধ্যে সচেতনতা থাকা অপরিহার্য। এ কারণেই বলা হয়েছে, সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক।

উত্তর

উদ্দীপকের রুবেল নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তিতে ভুগছে। শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পরই ক্লান্তি অনুভূত হতেপারে। ক্লান্তি যেকোনো কাজের জন্যই ক্ষতিকর। ক্লান্তির কারণে ব্যক্তির কাজ করার স্পৃহা কমে যায়। ক্লান্তিকে দুই ভাগে ভাগ করাযায়। যথা- ১. শারীরিক ক্লান্তি ও ২. মানসিক ক্লান্তি। উদ্দীপকের রুবেল এমএ পাস করার পর চাকরি চেষ্টা করছে; কিন্তু সফলকাম হতে পারছে না। এ পরিস্থিতিতে তার মাঝে নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তি বিরাজ করছে বলা যায়। মানসিক ক্লান্তির কেন্দ্রস্থল হলো মানুষের স্নায়ুতন্ত্র। মন যখন অবসাদে আচ্ছন্ন থাকে তখন মানুষের মধ্যে মানসিক ক্লান্তি সৃষ্টি হয়। কাজে অকৃতকার্য হলে, অভিজ্ঞতার অভাব হলে, কাজে প্রশংসা অর্জন করতে না পারলে কিংবা দুশ্চিন্তা করলে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দেয়। এ ধরনের ক্লান্তির ক্ষেত্রে অকৃতকার্য ব্যক্তিকে উপদেশ দিয়ে, কাজের সঠিক দিকনির্দেশনা দিয়ে বা সরাসরি তার কাজের সমালোচনা থেকে বিরত থাকলে উক্ত ব্যক্তির নৈরাশ্যজনিত ক্লান্তি প্রশমিত করা যায়। এক্ষেত্রে সকলের সচেতন থাকা প্রয়োজন

উত্তর

উদ্দীপকের পলাশ কায়িক পরিশ্রমের ফলে ভিন্ন দুটি কারণে ক্লান্তি অনুভব করছে।শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পর ক্লান্তি অনুভূত হতে পারে। ক্লান্তি কাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ক্লান্তি দুই ধরনের হতে পারে। যথা- শারীরিক ক্লান্তি ও মানসিক ক্লান্তি। উদ্দীপকের পলাশ শারীরিক ক্লান্তির অবস্থা তুলে ধরেছে। পুলিশের কঠোর কায়িক পরিশ্রম করার ফলে এবং তার কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় সে উভয় দিক থেকেই শারীরিক ক্লান্তি অনুভব করছে। গার্হস্থ্য অর্থনীতিবিদগণ ও মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণায় জানা যায়, যেকোনো কঠিন কাজে ল্যাকটিক এসিডের উপস্থিতি বৃদ্ধি পেলে শারীরিক ক্লান্তিও তাড়াতাড়ি আসে। কায়িক পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হয়। এ অক্সিজেন গ্রহণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে ল্যাকটিক এসিডের উৎপত্তি হয় এবং শারীরিক ক্লান্তি বা অবসাদ দেখা দেয়। তবে এ ধরনের ক্লান্তি নিরসনের উপায়ও রয়েছে। শক্তির ব্যবহার সম্পর্কে ব্যক্তিকে সচেতন থাকতে হবে। কাজ এমনভাবে সাজাতে হবে যেন একটি ভারী কাজের পর হালকা কাজ থাকে। ব্যক্তিকে শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। কাজ করার সময় শরীরের অবস্থান ঠিক থাকলে এবং মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়। এসব বিষয়ের প্রতি সচেতন থাকলে ব্যক্তির -শারীরিক ক্লান্তি নিরসন হতে পারে।
HSCHome Science 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।