সাবিনা ও রূপার ক্লান্তি দূর করতে তুমি যে পরামর্শ দেবে তা যুক্তিসহ উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাবিনা ও মিসেস রূপা যথাক্রমে নৈরাশ্যজনিত মানসিক ও শারীরিক ক্লান্তিতে ভুগছে।সঠিক পদক্ষেপই পারে সাবিনা ও মিসেস রূপা ক্লান্তি দূর করতে। এক্ষেত্রে ক্লান্তির হ্রাসের কিছু উপায় আছে। যেগুলো অবলম্বন করে সাবিনা ও মিসেস রূপা ক্লান্তি দূর করতে পারে। নৈরাশ্যজনিত ক্লান্তির ক্ষেত্রে অকৃতকার্য ব্যক্তিকে উপদেশ দিয়ে, কাজের সঠিক দিকনির্দেশনা দিয়ে, সরাসরি কাজের সমালোচনা না করে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করা যায়। তবে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করতে হলে সবার সচেতনতা প্রয়োজন। অন্যদিকে, শারীরিক ক্লান্তির হ্রাসের সময় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। করণীয় বিভিন্ন কাজ এমনভাবে সাজাতে হবে যেন অনেক শক্তি অপচয় না হয়ে ক্লান্তির উৎপত্তি না হয় এবং ভারী কাজের পর হালকা কাজ থাকে। কারণ অতিরিক্ত পরিশ্রমের ফলেই শারীরিক ক্লান্তির উৎপত্তি হয়। শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ক্লান্তি কমানো সম্ভব। এক্ষেত্রে কাজ সহজকরণের পদ্ধতি অবলম্বন করতে হবে। তাছাড়া কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে Work Curve সম্পর্কে জানতে হবে। দিনের প্রারম্ভে কর্মশক্তি যা থাকে মধ্যাহ্নে তা বৃদ্ধি পায়, দুপুরের পর কমতে থাকে। তাই Work Curve সম্পর্কে অবগত থাকলে সেভাবে কর্ম পরিকল্পনা করে ক্লান্তি সহজেই হ্রাস করা সম্ভব। কাজ করার সময় শরীরের অবস্থান মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়।সুতরাং সঠিক সময়ে সঠিক কাজ পেতে হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
সাবিনা ও রূপার ক্লান্তি দূর করতে তুমি যে পরামর্শ দেবে তা যুক্তিসহ উ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর