রোকেয়া বেগমের সমস্যার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: রোকেয়া বেগমের সমস্যার মূল কারণ হলো শারীরিক ক্লান্তি।ত্রুটিপূর্ণ সময় পরিকল্পনা বা পরিকল্পনার অভাব এবং শক্তির অপচয়ের ফলে যে অবসাদ দেখা দেয় তাকেই ক্লান্তি বলে। কোনো কাজ করার পর ক্লান্তি দেখা দিলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ওপর তার প্রভাব পড়ে। শারীরিক ক্লান্তি যেসব কারণে দেখা যায় তা নিচে দেওয়া হলো-১. কাজ করার সময় মাংসপেশির তৎপরতা বৃদ্ধি পেলে যদি দেহের জলীয় পদার্থসমূহ স্বাভাবিক গঠন বজায় রাখতে না পারে তবে শারীরিক ক্লান্তি দেখা দেয়। জলীয় পদার্থসমূহের গঠন যতো অস্বাভাবিক হবে, ক্লান্তির পরিমাণ ততো বেশি হবে।২. কায়িক পরিশ্রমের সময় দেহকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হয়। এ অক্সিজেন গ্রহণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে ল্যাকটিক এসিডের উৎপত্তি হয় এবং শারীরিক ক্লান্তি দেখা দেয়।৩. কাজ করার সময় মাংসপেশির তৎপরতা বৃদ্ধি পায়। মাংসপেশির তৎপরতা মোকাবিলার শক্তি আসে রক্তের গ্লাইকোজেন ভেঙে ল্যাকটিক এসিড থেকে। ল্যাকটিক এসিড মাংসপেশিকে দুর্বল করে দেয়। কঠিন কাজে ল্যাকটিক এসিডের উপস্থিতি দ্রুত বৃদ্ধি পায়। ফলে শারীরিক ক্লান্তিও তাড়াতাড়ি আসে।পরিশেষে বলা যায়, রোকেয়া বেগম পরিকল্পিতভাবে কাজ না করার ফলে তাকে অধিক পরিশ্রম করতে হয়। ফলে উপরিউক্ত উপায়ে তার শারীরিক ক্লান্তি বৃদ্ধি পায়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
রোকেয়া বেগমের সমস্যার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর