উদ্দীপকে উল্লিখিত ছক-২ এর কৌশলগুলো কাজ সহজকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে-উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছক-২-এর কৌশলগুলো কাজ সহজকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে- এ উক্তিটি যথার্থ।কাজ সহকরণ বলতে বোঝায়, কাজকে সহজতর উপায়ে সম্পাদন করা। বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নামই কাজ সহজকরণ পদ্ধতি। সময় ও শক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ সহজকরণের বিভিন্ন উপায় বা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যেমন- কাজের সময় দুই হাত ব্যবহার করা, মেরুদন্ড সোজা রাখা, প্রথমে ভারি কাজ করার পর হালকা কাজ করা, কাজের সরঞ্জামের আকার, আয়তন মজুবত ও মানসম্মত হওয়া, রান্নায় প্রেশার কুকার ব্যবহার করা ইত্যাদি। এছাড়া শিল্পকারখানা, সেবামূলক প্রতিষ্ঠানে কাজ সহজকরণে প্রসেস চার্ট, অপারেশন চার্ট ও পাথওয়ে চার্টের কৌশলগুলো অনুসরণ করা হয়। মূলত কাজ সহজকরণের উপায় আয়ত্তের জন্য অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিই অল্প সময়ে ও অল্প পরিশ্রমে কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পারেন। এতে দৈহিক ও মানসিক ক্লান্তি আসে না। কাজের একঘেমেয়ি দূর হয় এবং কাজের মান উন্নত হয়।সুতরাং কাজ সহজকরণে এবং সময় ও শক্তির অপচয় রোধে আমরা উদ্দীপকে বর্ণিত কৌশলগুলো অনুসরণ করে থাকি।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছক-২ এর কৌশলগুলো কাজ সহজকরণের ক্ষেত্রে প্রভাব বিস…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর