মিতার জন্য একটি সময় তালিকা তৈরি কর।
উত্তর: শিক্ষার্থীদের জন্য সময় তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বন্ধের দিন বিবেচনা করে তৈরি করা হয়। মিতা একাদশ শ্রেণির ছাত্রী। সময় পরিকল্পনা না করে কাজ করায় সে উদ্দীপকে উল্লিখিত সমস্যায় পতিত হয়েছে। মিতা যেন পরবর্তীতে এরূপ সমস্যার সম্মুখীন না হয় সেজন্য তার উপযোগী একটি সময় তালিকা নিচে উপস্থাপন করা হলো- সময় কার্য বিবরণী সময়ের পরিমাণ ঘণ্টা মিনিট ৬.০০-৭.০০ ঘুম থেকে ওঠা, বিছানা গোছানো, হাতমুখ ধোয়া, ধর্মীয় কাজ করা, নিজস্ব কোনো কাজ করা। ১ ০০ ৭.০০-৭.৩০ নাস্তা তৈরিতে সাহায্য করা, নাস্তা খাওয়া। ০ ৩০ ৭.৩০-৯.০০ পড়াশোনা করা। ১ ৩০ ৯.০০-১০.৩০ টিউটর থাকলে পড়া/লেখাপড়া করা। ১ ৩০ ১০.৩০-১১.০০ গোসল করা, খাওয়া, কলেজের জন্য তৈরি হওয়া। ০ ৩০ ১১.০০-৪.৩০ শ্রেণিকক্ষে অবস্থান, পাঠে মনোযোগ দেওয়া। ৫ ৩০ ৪.৩০-৫.০০ বাসায় পৌঁছানো, নামাজ পড়া। ০ ৩০ ৫.০০-৬.৩০ বিশ্রাম ও হালকা নাস্তা খাওয়া, বাড়ির কাজে সাহায্য করা। ১ ৩০ ৬.৩০-৭.০০ নামাজ পড়া। ০ ৩০ ৭.০০-১০.৩০ পড়াশোনা করা। ৩ ৩০ ১০.৩০-১১.১০ নামাজ পড়া, খাওয়া। ০ ৪০ ১১.১০-১১.২০ দাঁত ব্রাশ করা, ঘুমের জন্য তৈরি হওয়া। ০ ১০ ১১.২০-৬.০০ ঘুমানো। ৬ ৪০ মোট সময় ২৪ ঘণ্টা ০০ এরূপ সময় তালিকা করে কাজ করলে মিতা কলেজে সময়মতো উপস্থিত হতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাই তার উচিত পরবর্তীতে সময় তালিকা করে সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
মিতার জন্য একটি সময় তালিকা তৈরি কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর