উদ্দীপকে উল্লিখিত ছক-১ এ Marvin E. Mundel কাজ সহজকরণের কোন পরিবর্তনের কথা উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছক-১ Marvin E. Mundel কর্তৃক উল্লেখকৃত কাজ সহজকরণে দেহের অবস্থান ও গতির পরিবর্তনের কথা উপস্থাপিত হয়েছে। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো-সহজ ভাষায় কাজ সহজকরণ কথাটির অর্থ হলো কাজকে সহজ উপায়ে সম্পাদন করা। Gilbreth বলেন যে, বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নামই কাজ সহজকরণ পদ্ধতি। মূলত সময় ও শক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করার বিভিন্ন উপায় নিয়ে গবেষণা করে Marvin E. Mundel পাঁচ প্রকার পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে প্রথমে তিনি কাজ সহজকরণ দেহের অবস্থান ও গতির পরিবর্তন সম্পর্কে কয়েকটি পদ্ধতি বা উপায় বলেছেন। যেমন- (i) দেহের ভঙ্গি বা চলাচলের গতি কমিয়ে সময় ও শক্তি দুই বাঁচানো যায় বা অপচয় রোধ করা যায়।(ii) কাজের সময় দুই হাত ব্যবহার করা।(iii) কাজের সময় মেরুদন্ড সোজা রাখা, সামনে ঝুঁকে বা উপুড় হয়ে কাজ না করা।(iv) কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করার পর বসে করার মতো কাজ করা। (v) প্রথমে ভারী কাজ করার পর হালকা কাজ করা।সুতরাং বলা যায়, কাজ সহজকরণ উল্লিখিত পরিবর্তন ব্যাপক ভূমিকা পালন করে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছক-১ এ Marvin E. Mundel কাজ সহজকরণের কোন পরিবর্তন…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর