শেয়ারFacebookWhatsApp

ভিন্ন দুটি কারণে জাহেদ ক্লান্ত হচ্ছে- উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও এবং তা নিরসনের উপায় বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের জাহেদ কায়িক পরিশ্রমের ফলে ভিন্ন দুটি কারণে ক্লান্তি অনুভব করছে।শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পর ক্লান্তি অনুভূত হতে পারে। ক্লান্তি কাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ক্লান্তি দুই ধরনের হতে পারে। যথা- শারীরিক ক্লান্তি ও মানসিক ক্লান্তি। উদ্দীপকের জাহেদ শারীরিক ক্লান্তির অবস্থা তুলে ধরেছে। সেনাবাহিনীর কঠোর কায়িক পরিশ্রম করার ফলে এবং তার কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় সে উভয় দিক থেকেই শারীরিক ক্লান্তি অনুভব করছে। গার্হস্থ্য অর্থনীতিবিদগণ ও মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণায় জানা যায়, যেকোনো কঠিন কাজে ল্যাকটিক এসিডের উপস্থিতি বৃদ্ধি পেলে শারীরিক ক্লান্তিও তাড়াতাড়ি আসে। কায়িক পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হয়। এ অক্সিজেন গ্রহণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে ল্যাকটিক এসিডের উৎপত্তি হয় এবং শারীরিক ক্লান্তি বা অবসাদ দেখা দেয়। তবে এ ধরনের ক্লান্তি নিরসনের উপায়ও রয়েছে। শক্তির ব্যবহার সম্পর্কে ব্যক্তিকে সচেতন থাকতে হবে। কাজ এমনভাবে সাজাতে হবে যেন একটি ভারী কাজের পর হালকা কাজ থাকে। ব্যক্তিকে শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। কাজ করার সময় শরীরের অবস্থান ঠিক থাকলে এবং মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়। এসব বিষয়ের প্রতি সচেতন থাকলে ব্যক্তির -শারীরিক ক্লান্তি নিরসন হতে পারে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

ভিন্ন দুটি কারণে জাহেদ ক্লান্ত হচ্ছে- উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও…

উদ্দীপক

রিপন ও জাহেদ দুই বন্ধু। বছর তিন হলো তারা মাস্টার্স পাস করেছে। বাবার একমাত্র সন্তান রিপন বারবার চাকরির চেষ্টা করলেও এখনো তা অনিশ্চিত। অন্যদিকে জাহেদ মাস্টার্স পাস করার পর পর সেনাবাহিনীতে চাকরিতে যোগদান করেছে। সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়। জাহেদের কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় ফিরতে রাত হয়। বাড়ি ফিরে তারা দুজনেই খুব ক্লান্তি অনুভব করে।

Dhaka · 2018

উত্তর

প্রসেস চার্ট হলো কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনা করা।

উত্তর

প্রস্তুতকৃত দ্রব্যের পরিবর্তন সাধন করে সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়। যান্ত্রিক সভ্যতার অগ্রগতির ফলে গৃহস্থালি কাজকর্ম সহজ ও সংক্ষেপ করতে বর্তমানে অনেক নতুন জিনিস এবং উপায় উদ্ভাবিত হয়েছে। বাজারে সহজে প্রাপ্য এমন সব জিনিস ব্যবহার করে গৃহিণী সময় ও শক্তির সদ্ব্যবহার করতে পারেন। যেমন- রুমালের পরিবর্তে টিস্যু পেপারের ব্যবহার, মাটির পাত্রের পরিবর্তে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার ইত্যাদি। এভাবেই দ্রব্যের পরিবর্তন দ্বারা শক্তি ও সময়ের সদ্ব্যবহার করা যায়।

উত্তর

উদ্দীপকের রিপন নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তিতে ভুগছে। শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পরই ক্লান্তি অনুভূত হতে পারে। ক্লান্তি যেকোনো কাজের জন্যই ক্ষতিকর। ক্লান্তির কারণে ব্যক্তির কাজ করার স্পৃহা কমে যায়। ক্লান্তিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. শারীরিক ক্লান্তি ও ২. মানসিক ক্লান্তি। উদ্দীপকের রিপন মাস্টার্স পাস করার পর চাকরি চেষ্টা করছে; কিন্তু সফলকাম হতে পারছে না। এ পরিস্থিতিতে তার মাঝে নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তি বিরাজ করছে বলা যায়। তাকে এ পরিস্থিতি থেকে উত্তরণে সাহায্য করতে তার বাবা গুরুত্বপূর্ণ উপদেশ ও দিকনির্দেশনা দিয়ে সহায়ক ভূমিকা রাখতে পারেন। মানসিক ক্লান্তির কেন্দ্রস্থল হলো মানুষের স্নায়ুতন্ত্র। মন যখন অবসাদে আচ্ছন্ন থাকে তখন মানুষের মধ্যে মানসিক ক্লান্তি সৃষ্টি হয়। কাজে অকৃতকার্য হলে, অভিজ্ঞতার অভাব হলে, কাজে প্রশংসা অর্জন করতে না পারলে কিংবা দুশ্চিন্তা করলে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দেয়। এ ধরনের ক্লান্তির ক্ষেত্রে অকৃতকার্য ব্যক্তিকে উপদেশ দিয়ে, কাজের সঠিক দিকনির্দেশনা দিয়ে বা সরাসরি তার কাজের সমালোচনা থেকে বিরত থাকলে উক্ত ব্যক্তির নৈরাশ্যজনিত ক্লান্তি প্রশমিত করা যায়। এক্ষেত্রে সকলের সচেতন থাকা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের জাহেদ কায়িক পরিশ্রমের ফলে ভিন্ন দুটি কারণে ক্লান্তি অনুভব করছে।শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পর ক্লান্তি অনুভূত হতে পারে। ক্লান্তি কাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ক্লান্তি দুই ধরনের হতে পারে। যথা- শারীরিক ক্লান্তি ও মানসিক ক্লান্তি। উদ্দীপকের জাহেদ শারীরিক ক্লান্তির অবস্থা তুলে ধরেছে। সেনাবাহিনীর কঠোর কায়িক পরিশ্রম করার ফলে এবং তার কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় সে উভয় দিক থেকেই শারীরিক ক্লান্তি অনুভব করছে। গার্হস্থ্য অর্থনীতিবিদগণ ও মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণায় জানা যায়, যেকোনো কঠিন কাজে ল্যাকটিক এসিডের উপস্থিতি বৃদ্ধি পেলে শারীরিক ক্লান্তিও তাড়াতাড়ি আসে। কায়িক পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হয়। এ অক্সিজেন গ্রহণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে ল্যাকটিক এসিডের উৎপত্তি হয় এবং শারীরিক ক্লান্তি বা অবসাদ দেখা দেয়। তবে এ ধরনের ক্লান্তি নিরসনের উপায়ও রয়েছে। শক্তির ব্যবহার সম্পর্কে ব্যক্তিকে সচেতন থাকতে হবে। কাজ এমনভাবে সাজাতে হবে যেন একটি ভারী কাজের পর হালকা কাজ থাকে। ব্যক্তিকে শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। কাজ করার সময় শরীরের অবস্থান ঠিক থাকলে এবং মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়। এসব বিষয়ের প্রতি সচেতন থাকলে ব্যক্তির -শারীরিক ক্লান্তি নিরসন হতে পারে।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।