মিতার বাবার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিতার বাবার উক্তিটি হলো, "কাজ সহজকরণ পদ্ধতির মাধ্যমে সময় ও শক্তি দুটোই সংরক্ষণ সম্ভব।" উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।'সময় ও শক্তি' দুটি অমূল্য মৌলিক মানবীয় গৃহ সম্পদ, যা ব্যবহারে কিছু কৌশল অবলম্বন করলে সহজে অনেক কাজ সম্পন্ন করা যায়। উদ্দীপকে দেখা যায়, মিতার মা সারাদিন পরিশ্রম করেও যথাসময়ে ঘরের কাজ শেষ করতে পারেন না। এমতাবস্থায় মিতার মা. নিম্নলিখিত উপায়ে কাজ সহজকরণ পদ্ধতি বাস্তবায়ন করতে পারেন। যেমন- মিতার মাকে ক্লান্তি হ্রাসের জন্য প্রথমত, সময় পরিকল্পনা করে শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন থেকে কাজগুলো সাজাতে হবে। কাজের মধ্যে বিশ্রামের ব্যবস্থা ও হালকা কাজের পর ভারি কাজ রাখতে হবে। শ্রম লাঘবকারী পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন- দেহের অবস্থান এবং গতির পরিবর্তন লক্ষ রাখতে হবে। কাজের সময় দুই হাত ব্যবহার করতে হবে। এছাড়া উৎপাদিত দ্রব্যের পরিবর্তন করে, উৎপাদনের অনুক্রমে পরিবর্তন এনেও তিনি কাজ সহজ করতে পারেন। গৃহস্থালির কাজ সহজ করার জন্য বাজারে যে সকল যন্ত্রপাতি, উৎপাদিত সামগ্রী ও প্রযুক্তি রয়েছে তার ব্যবহার করেও কাজ সহজকরণ করতে পারেন। কাজ সহজকরণের উপায় আয়ত্তের জন্য দক্ষতা ও অভিজ্ঞতা দরকার। মিতার মা তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও সময় ও শক্তি দুটো সংরক্ষণ করতে পারেন বলে আমি মনে করি।সুতরাং বলা যায়, মিতার বাবার উক্তিটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
মিতার বাবার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর