শেয়ারFacebookWhatsApp

প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?

উত্তর: প্রকৃত আয় আমরা সহজেই বাড়াতে পারি। যেমন- ◉ বিভিন্ন মৌসুম বা উৎসবের আগে বিভিন্ন দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান হ্রাসকৃত মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রি করে, তখন দ্রব্যসামগ্রী ক্রয় করা। ◉পরিচিত ব্যক্তি যেমন- চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী বা টেকনিক্যাল বিষয়ের কোনো ব্যক্তির কাছ থেকে পরিবার স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেবা লাভ করে পরোক্ষ আয় বাড়াতে পারে। ◉ সরকারি সেবা অর্থাৎ সরকার জনগণকে স্বল্পমূল্যে যেসব সেবা দিয়ে থাকে; সে সুযোগ গ্রহণ করেও পরোক্ষ আয় বাড়ানো যায়। যেমন- হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারের বেঁধে দেওয়া ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় ইত্যাদি।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?

উদ্দীপক

মিতা একাদশ শ্রেণির ছাত্রী। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রায়ই। তার কলেজে যেতে দেরি হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সে টিভি দেখে। পরীক্ষায় তার ফলাফল ভালো নয়। অন্যদিকে তার মা সারাদিন পরিশ্রম করেও যথাসময়ে ঘরের কাজ শেষ করতে পারেন। না। মিতার বাবা বলেন, "কাজ সহজকরণ পদ্ধতির মাধ্যমে সময় ও শক্তি দুটোই সংরক্ষণ সম্ভব।"

Dhaka · 2019

উত্তর

কাজ করার ক্ষমতাকে শক্তি বলে।

উত্তর

প্রকৃত আয় আমরা সহজেই বাড়াতে পারি। যেমন- ◉ বিভিন্ন মৌসুম বা উৎসবের আগে বিভিন্ন দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান হ্রাসকৃত মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রি করে, তখন দ্রব্যসামগ্রী ক্রয় করা। ◉পরিচিত ব্যক্তি যেমন- চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী বা টেকনিক্যাল বিষয়ের কোনো ব্যক্তির কাছ থেকে পরিবার স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেবা লাভ করে পরোক্ষ আয় বাড়াতে পারে। ◉ সরকারি সেবা অর্থাৎ সরকার জনগণকে স্বল্পমূল্যে যেসব সেবা দিয়ে থাকে; সে সুযোগ গ্রহণ করেও পরোক্ষ আয় বাড়ানো যায়। যেমন- হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারের বেঁধে দেওয়া ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় ইত্যাদি।

উত্তর

শিক্ষার্থীদের জন্য সময় তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বন্ধের দিন বিবেচনা করে তৈরি করা হয়। মিতা একাদশ শ্রেণির ছাত্রী। সময় পরিকল্পনা না করে কাজ করায় সে উদ্দীপকে উল্লিখিত সমস্যায় পতিত হয়েছে। মিতা যেন পরবর্তীতে এরূপ সমস্যার সম্মুখীন না হয় সেজন্য তার উপযোগী একটি সময় তালিকা নিচে উপস্থাপন করা হলো- সময় কার্য বিবরণী সময়ের পরিমাণ ঘণ্টা মিনিট ৬.০০-৭.০০ ঘুম থেকে ওঠা, বিছানা গোছানো, হাতমুখ ধোয়া, ধর্মীয় কাজ করা, নিজস্ব কোনো কাজ করা। ১ ০০ ৭.০০-৭.৩০ নাস্তা তৈরিতে সাহায্য করা, নাস্তা খাওয়া। ০ ৩০ ৭.৩০-৯.০০ পড়াশোনা করা। ১ ৩০ ৯.০০-১০.৩০ টিউটর থাকলে পড়া/লেখাপড়া করা। ১ ৩০ ১০.৩০-১১.০০ গোসল করা, খাওয়া, কলেজের জন্য তৈরি হওয়া। ০ ৩০ ১১.০০-৪.৩০ শ্রেণিকক্ষে অবস্থান, পাঠে মনোযোগ দেওয়া। ৫ ৩০ ৪.৩০-৫.০০ বাসায় পৌঁছানো, নামাজ পড়া। ০ ৩০ ৫.০০-৬.৩০ বিশ্রাম ও হালকা নাস্তা খাওয়া, বাড়ির কাজে সাহায্য করা। ১ ৩০ ৬.৩০-৭.০০ নামাজ পড়া। ০ ৩০ ৭.০০-১০.৩০ পড়াশোনা করা। ৩ ৩০ ১০.৩০-১১.১০ নামাজ পড়া, খাওয়া। ০ ৪০ ১১.১০-১১.২০ দাঁত ব্রাশ করা, ঘুমের জন্য তৈরি হওয়া। ০ ১০ ১১.২০-৬.০০ ঘুমানো। ৬ ৪০ মোট সময় ২৪ ঘণ্টা ০০ এরূপ সময় তালিকা করে কাজ করলে মিতা কলেজে সময়মতো উপস্থিত হতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাই তার উচিত পরবর্তীতে সময় তালিকা করে সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মিতার বাবার উক্তিটি হলো, "কাজ সহজকরণ পদ্ধতির মাধ্যমে সময় ও শক্তি দুটোই সংরক্ষণ সম্ভব।" উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।'সময় ও শক্তি' দুটি অমূল্য মৌলিক মানবীয় গৃহ সম্পদ, যা ব্যবহারে কিছু কৌশল অবলম্বন করলে সহজে অনেক কাজ সম্পন্ন করা যায়। উদ্দীপকে দেখা যায়, মিতার মা সারাদিন পরিশ্রম করেও যথাসময়ে ঘরের কাজ শেষ করতে পারেন না। এমতাবস্থায় মিতার মা. নিম্নলিখিত উপায়ে কাজ সহজকরণ পদ্ধতি বাস্তবায়ন করতে পারেন। যেমন- মিতার মাকে ক্লান্তি হ্রাসের জন্য প্রথমত, সময় পরিকল্পনা করে শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন থেকে কাজগুলো সাজাতে হবে। কাজের মধ্যে বিশ্রামের ব্যবস্থা ও হালকা কাজের পর ভারি কাজ রাখতে হবে। শ্রম লাঘবকারী পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন- দেহের অবস্থান এবং গতির পরিবর্তন লক্ষ রাখতে হবে। কাজের সময় দুই হাত ব্যবহার করতে হবে। এছাড়া উৎপাদিত দ্রব্যের পরিবর্তন করে, উৎপাদনের অনুক্রমে পরিবর্তন এনেও তিনি কাজ সহজ করতে পারেন। গৃহস্থালির কাজ সহজ করার জন্য বাজারে যে সকল যন্ত্রপাতি, উৎপাদিত সামগ্রী ও প্রযুক্তি রয়েছে তার ব্যবহার করেও কাজ সহজকরণ করতে পারেন। কাজ সহজকরণের উপায় আয়ত্তের জন্য দক্ষতা ও অভিজ্ঞতা দরকার। মিতার মা তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও সময় ও শক্তি দুটো সংরক্ষণ করতে পারেন বলে আমি মনে করি।সুতরাং বলা যায়, মিতার বাবার উক্তিটি যথার্থ।
HSCHome Science 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।