ছক-A মানবীয় সম্পদের ধারণা দেয়।মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি, যা মানুষকে বিভিন্ন সম্পদ আহরণে সহায়তা করে। এসব সম্পদ হস্তান্তরযোগ্য নয়। এগুলো মানুষের অন্তর্নিহিত' গুণ। ছক-A-তে যেসব সম্পদের কথাছক-A-এর মানবীয় সম্পদগুলোর যথার্থ ব্যবহারই পরোক্ষভাবে ছক-B-এর অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়।মানবীয় সম্পদ ব্যতীত অন্য যেসব সম্পদ মানুষের অভাব পূরণ করে সেগুলোই হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের সাহায্যে মানুষ পরিবারের সমৃদ্ধি ঘটিয়ে থাকে। ছক-A-তে মানবীয় সম্পদগুলো তুলে ধরা হলেও ছক-B-তে যেসব সম্পদ তুলে ধরা হয়েছে, সেগুলো হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থ, জমি, গহনা ও বাড়িঘরের কথা। অমানবীয় সম্পদকে বস্তুবাচক সম্পদও বলা হয়ে থাকে। এসব সম্পদের ওপর ব্যক্তির অধিকার থাকতে হবে। অধিকার থাকলেই কেবল মানুষ এসর সম্পদ ব্যবহার ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। টাকা-পয়সা, জমি, বাড়িঘর, গহনা ইত্যাদি অমানবীয় সম্পদ পরিবারের সমৃদ্ধি ঘটায়। তবে এসব সম্পদ বৃদ্ধিতে মূল প্রেরণা যোগায় মানবীয় সম্পদগুলো। সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি মানবীয় সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে অমানবীয় সম্পদগুলোর বৃদ্ধি ঘটানো সম্ভব নয়। বেঁচে থাকার জন্য অমানবীয় সম্পদগুলো যেমন আবশ্যক, তেমনি সেগুলো অর্জন করতে হলে প্রয়োজন মানবীয় সম্পদের সদ্ব্যবহার করা।তাই বলা হয়েছে, ছক-A তথা মানবীয় সম্পদের যথার্থ ব্যবহার পরোক্ষভাবে ছক-B তথা অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়। এ কারণেই প্রশ্নের উক্তিটি করা হয়েছে।