শেয়ারFacebookWhatsApp

সম্পদের রূপান্তর সম্ভব বুঝিয়ে লেখ।

উত্তর: সম্পদের রূপান্তর সম্ভব। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য এক প্রকার সম্পদকে অন্য প্রকার সম্পদে রূপান্তর করে ব্যবহার করা যায়। রূপান্তর দ্বারা সম্পদের ব্যবহার ও তৃপ্তি বাড়ানো যায়। তাছাড়া সম্পদ পরিবর্তন করে ব্যবহারের ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। যেমন একজন শিক্ষক তার জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে রূপান্তরিত অর্থ উপার্জন করেন। আর অর্থের দ্বারা জীবনের বিভিন্ন চাহিদা মেটানো হয়। আবার অর্থ, সময় ও শক্তির মাধ্যমে বাড়ি তৈরি করা হয়। যা পরবর্তীতে নিজস্ব আকারে থাকে না বরং বাড়ি সম্পদে রূপান্তরিত হয়। আর এভাবেই বিভিন্ন সম্পদের রূপান্তর করা সম্ভব।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সম্পদের রূপান্তর সম্ভব বুঝিয়ে লেখ।

উদ্দীপক

ফাতেমা প্রতি মাসে আয়ের পরিমাণ অনুযায়ী বাজেট তৈরি করে ব্যয়ের খাত নির্বাচন করেন। কোনো খাতে হঠাৎ ব্যয় বেশি হয়ে গেলে অন্য খাতে সাশ্রয় করে সমতা আনেন। তিনি বলেন, বাজেট অনুযায়ী খরচ করা হলে তা সদস্যদের চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দেয়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

আর্থিক আয় হলো দেশের প্রকৃত মুদ্রা অর্জন করার প্রক্রিয়া।

উত্তর

সম্পদের রূপান্তর সম্ভব। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য এক প্রকার সম্পদকে অন্য প্রকার সম্পদে রূপান্তর করে ব্যবহার করা যায়। রূপান্তর দ্বারা সম্পদের ব্যবহার ও তৃপ্তি বাড়ানো যায়। তাছাড়া সম্পদ পরিবর্তন করে ব্যবহারের ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। যেমন একজন শিক্ষক তার জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে রূপান্তরিত অর্থ উপার্জন করেন। আর অর্থের দ্বারা জীবনের বিভিন্ন চাহিদা মেটানো হয়। আবার অর্থ, সময় ও শক্তির মাধ্যমে বাড়ি তৈরি করা হয়। যা পরবর্তীতে নিজস্ব আকারে থাকে না বরং বাড়ি সম্পদে রূপান্তরিত হয়। আর এভাবেই বিভিন্ন সম্পদের রূপান্তর করা সম্ভব।

উত্তর

ফাতেমা বাজেটের বিভিন্ন খাতে ব্যয়ের সমতা আনার মাধ্যমে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করেন। পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত সম্পদের ভবিষ্য খরচের খসড়া বা পরিকল্পনা হলো বাজেট। আয় অনুযায়ী সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় হয় না। ফাতেমার মাসিক আয় একত্র করে পূর্ব পরিকল্পনার মাধ্যমে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করেন। কোন খাতে কত ব্যয় করা হবে ফাতেমা তার লিখিত বিবরণ রাখেন। তিনি অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ চাহিদাগুলোকে প্রাধান্য দেন। হঠাৎ কোনো খাতে ব্যয় বেশি হলে অন্য খাতে ব্যয় কমিয়ে সামঞ্জস্য রাখার চেষ্টা করেন। এভাবেই অনিমা আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করেন।

উত্তর

বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল।একটি নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয়।ফাতেমা বলেন, বাজেট অনুযায়ী খরচ করা হলে তা পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দেয়। তার বক্তব্যটি যথার্থ। মানবজীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। গৃহ ব্যবস্থাপনার জন্য অর্থ ব্যবস্থাপনা করা জরুরি। এজন্য অর্থ ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনা করা, তা বাস্তবায়িত করা ও মূল্যায়ন জরুরি। বাজেট তৈরির সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে তা স্থির করে গুরুত্ব অনুযায়ী সেগুলো সাজিয়ে নিতে হয়। প্রত্যেকটি খাতে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করতে হয়। বাজেট তৈরি করা থাকলে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা যায়। এক্ষেত্রে সঞ্চয়ের খাত নির্দিষ্ট থাকায় প্রতি মাসে কিছু সঞ্চয় করা সম্ভব হয়। বাজেটে প্রত্যেকটি বিষয়ে নির্দিষ্ট খাত থাকায় সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয়, ফলে তারা সন্তুষ্ট থাকে। তাই অনিমার উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
HSCHome Science 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।