উদ্দীপকের Y-তে নির্দেশিত বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি-এ উক্তিটি যথার্থ।বাজেট হলো আয় অনুযায়ী ব্যয়ের দলিল। একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। বাজেটের মাধ্যমে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব করা হয়। এক্ষেত্রে আয় অপেক্ষা ব্যয় কম হলে উদ্বৃত্ত বাজেট সৃষ্টি হয় এবং আয় অপেক্ষা ব্যয় বেশি হলে ঘাটতি বাজেটের সৃষ্টি হয়। কিন্তু আয় ও ব্যয়ের সমতা রক্ষা করা হলে সুষম বাজেট অর্জিত হয়। মূলত বাজেটে কিছু সীমাবদ্ধতা থাকলেও এর সুবিধা অনেক বেশি। বাজেটের মাধ্যমে অর্থের অপচয় রোধ হয়, সঞ্চিত অর্থ বিনিয়োগ করে আয় বাড়ানো যায় এবং আয় বুঝে ব্যয় করার উপায় জানা যায়। ফলে পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা ও সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সম্ভব হয়।
সুতরাং বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি- এ উক্তিটি যথার্থ।