বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল।একটি নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয়।ফাতেমা বলেন, বাজেট অনুযায়ী খরচ করা হলে তা পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দেয়। তার বক্তব্যটি যথার্থ। মানবজীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। গৃহ ব্যবস্থাপনার জন্য অর্থ ব্যবস্থাপনা করা জরুরি। এজন্য অর্থ ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনা করা, তা বাস্তবায়িত করা ও মূল্যায়ন জরুরি। বাজেট তৈরির সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে তা স্থির করে গুরুত্ব অনুযায়ী সেগুলো সাজিয়ে নিতে হয়। প্রত্যেকটি খাতে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করতে হয়। বাজেট তৈরি করা থাকলে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা যায়। এক্ষেত্রে সঞ্চয়ের খাত নির্দিষ্ট থাকায় প্রতি মাসে কিছু সঞ্চয় করা সম্ভব হয়। বাজেটে প্রত্যেকটি বিষয়ে নির্দিষ্ট খাত থাকায় সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয়, ফলে তারা সন্তুষ্ট থাকে। তাই অনিমার উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।