শেয়ারFacebookWhatsApp

'Y [গণিত] -এ নির্দেশিত বিষয়ে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি- উক্তিটির যথার্থতা যাচাই কর।

উত্তর: উদ্দীপকের Y-তে নির্দেশিত বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি-এ উক্তিটি যথার্থ।বাজেট হলো আয় অনুযায়ী ব্যয়ের দলিল। একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। বাজেটের মাধ্যমে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব করা হয়। এক্ষেত্রে আয় অপেক্ষা ব্যয় কম হলে উদ্বৃত্ত বাজেট সৃষ্টি হয় এবং আয় অপেক্ষা ব্যয় বেশি হলে ঘাটতি বাজেটের সৃষ্টি হয়। কিন্তু আয় ও ব্যয়ের সমতা রক্ষা করা হলে সুষম বাজেট অর্জিত হয়। মূলত বাজেটে কিছু সীমাবদ্ধতা থাকলেও এর সুবিধা অনেক বেশি। বাজেটের মাধ্যমে অর্থের অপচয় রোধ হয়, সঞ্চিত অর্থ বিনিয়োগ করে আয় বাড়ানো যায় এবং আয় বুঝে ব্যয় করার উপায় জানা যায়। ফলে পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা ও সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সম্ভব হয়। সুতরাং বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি- এ উক্তিটি যথার্থ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

'Y -এ নির্দেশিত বিষয়ে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি- উক্তিটির যথা…

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023

উত্তর

মানবীয় সম্পদ ছাড়া অন্য যেসব সম্পদ মানুষের অভাব মেটায় তাকে বস্তুবাচক সম্পদ বলা হয়। যেমন- টাকা, পয়সা, জমি, বাড়িঘর ইত্যাদি।

উত্তর

উপযোগ সম্পদের প্রধান গুণ। মানুষের কোনো অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগ বলে। কোনো দ্রব্য সম্পদ বলে বিবেচিত হতে হলে অবশ্যই তার উপযোগ থাকতে হবে। সাধারণত আকৃতির পরিবর্তন দ্বারা, সময়োপযোগী ব্যবহার দ্বারা, স্থানান্তরকরণ এবং চাহিদা মেটানোর দ্বারা-এ চার উপায়ে সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায়।

উত্তর

উদ্দীপকে 'XX^{\prime}-তে নির্দেশিত সম্পদ হলো মানবীয় সম্পদ। মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি, যা মানুষকে বিভিন্ন সম্পদ আহরণে সহায়তা করে। এসব সম্পদ হস্তান্তরযোগ্য নয়। এগুলো মানুষের অন্তর্নিহিত গুণ। উদ্দীপকে X-তে নির্দেশিত জি.পি.এ- ৫ প্রাপ্ত ছাত্রী জ্ঞান এবং বৈদ্যুতিক কাজে নিয়োজিত ব্যক্তির দক্ষতা একান্তই তাদের নিজস্ব সম্পদ। এসব সম্পদ হস্তান্তরযোগ্য নয়। মানবীয় সম্পদের অন্তর্ভুক্ত। মানবীয় সম্পদগুলো স্পর্শনীয় নয় এবং এগুলো শনাক্ত করা যায় না। এসব সম্পদ বিনিময়যোগ্য নয়। সময়, শক্তি, জ্ঞান ও. দক্ষতা মানুষের নিজস্ব সম্পদ। এসব সম্পদ কখনই বিনিময় করা সম্ভব নয়। পরিবারের প্রতিটি সদস্য তাদের সামর্থ্য অনুযায়ী সময়, শক্তি, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের সচ্ছলতা বজায় রাখতে চেষ্টা করে। এসব সম্পদ কেবল ব্যক্তির অধীনে থাকে। এগুলো দর্শনীয় বা স্পর্শনীয় নয় বরং অন্তর্নিহিত ও বিমূর্ত। তাই এ সম্পদগুলো পারস্পরিক বিনিময়যোগ্য নয়।

উত্তর

উদ্দীপকের Y-তে নির্দেশিত বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি-এ উক্তিটি যথার্থ।বাজেট হলো আয় অনুযায়ী ব্যয়ের দলিল। একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। বাজেটের মাধ্যমে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব করা হয়। এক্ষেত্রে আয় অপেক্ষা ব্যয় কম হলে উদ্বৃত্ত বাজেট সৃষ্টি হয় এবং আয় অপেক্ষা ব্যয় বেশি হলে ঘাটতি বাজেটের সৃষ্টি হয়। কিন্তু আয় ও ব্যয়ের সমতা রক্ষা করা হলে সুষম বাজেট অর্জিত হয়। মূলত বাজেটে কিছু সীমাবদ্ধতা থাকলেও এর সুবিধা অনেক বেশি। বাজেটের মাধ্যমে অর্থের অপচয় রোধ হয়, সঞ্চিত অর্থ বিনিয়োগ করে আয় বাড়ানো যায় এবং আয় বুঝে ব্যয় করার উপায় জানা যায়। ফলে পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা ও সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সম্ভব হয়। সুতরাং বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি- এ উক্তিটি যথার্থ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।