করিম সাহেবের সম্পদ কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: করিম সাহেবের সম্পদ মানবীয় সম্পদের অন্তর্ভুক্ত। সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামর্থ্য, দক্ষতা ইত্যাদি মানবীয় সম্পদ।উদ্দীপকে করিম সাহেব সময়, শক্তি, জ্ঞান কাজে লাগিয়ে ঘরে তৈরি খাবার বাজারে সরবরাহ করে অর্থ উপার্জন করছেন। মানবীয় সম্পদ অত্যন্ত মূল্যবান। এ সম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে বস্তুগত সম্পদ অর্জন করা যায়। সুষ্ঠু গৃহ পরিচালনায় মানবীয় সম্পদ অপরিহার্য। করিম সাহেব তার মানবীয় সম্পদকে কাজে লাগিয়ে বিভিন্ন খাবার তৈরি করছেন। উদ্দীপকে উল্লিখিত করিম সাহেবের স্ত্রী তার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই মেয়েকে পড়ান। আবার সে তার শক্তি কাজে লাগিয়ে গৃহের সব কাজ একাই করছেন। শারীরিক ও মানসিক দুই রকম শক্তিই মানুষের সম্পদ। চিন্তার জন্য চাই শক্তি এবং মনের প্রস্তুতির জন্যও চাই শক্তি। এ শক্তির সমন্বয়ে পরিবারের কাজগুলো সম্পাদন সহজ হয়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
করিম সাহেবের সম্পদ কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর