জনাব সেলিম সাহেবের আয় কোন ধরনের? এই আয়ের দ্বারা। সম্পাদিত কাজগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব সেলিম সাহেবের আয় আর্থিক আয়কে নির্দেশ করে।আর্থিক আয় হলো অর্থ বা টাকা পয়সা উপার্জন করা। এটি নগদ অর্থ, ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে হতে পারে। অর্থ গুরুত্বপূর্ণ বস্তুবাচক সম্পদ। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে অর্থ বা টাকার প্রয়োজন হয়। কারণ অর্থের ক্রয়ক্ষমতা আছে। অর্থের বিনিময়ে দ্রব্য ও সেবা ক্রয় করা যায়। নির্দিষ্ট সময়ে শ্রমের বিনিময়ে যে অর্থ। উপার্জিত হয় তাকে পারিশ্রমিক, মজুরি বা বেতন বলে। এটি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক হতে পারে। এছাড়া বাড়িভাড়া, বিভিন্ন ভাতা ও মুনাফা থেকেও অর্থ অর্জিত হতে পারে। অর্থ দ্বারা আমরা যে কাজগুলো সম্পাদন করি সেগুলো হচ্ছে- (i) বিনিময়: অর্থের বিনিময়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সহজেই লাভ করা যায়।(ii) মূল্য পরিমাপ: অর্থ দ্বারা দ্রব্যসামগ্রীর মূল্য নিরূপণ করা যায়।(iii) ঋণপরিশোধ: ঋণের লেনদেন অর্থের দ্বারাই নির্ধারিত হয়।(iv) দান: অর্থ দান করা যায়।(v) সঞ্চয়: অর্থ অপচনশীল দ্রব্য। তাই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা সহজ ও নিরাপদ। সুতরাং উপরিউক্ত কাজসমূহ আমরা অর্থের মাধ্যমে সম্পাদন করে থাকি।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
জনাব সেলিম সাহেবের আয় কোন ধরনের? এই আয়ের দ্বারা। সম্পাদিত কাজগুলো ব…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর