গৃহসজ্জার ক্ষেত্রে শিউলী কোন ধরনের সম্পদ ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গৃহসজ্জার ক্ষেত্রে শিউলী মানবীয় সম্পদ ব্যবহার করেছে। মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি যা ব্যক্তিকে বিভিন্ন সম্পদ আহরণে সহায়তা করে। যেমন- জ্ঞান, দক্ষতা, কাজ করার ক্ষমতা, বিদ্যা-বুদ্ধি, অভিজ্ঞতা ইত্যাদি। মূলত লক্ষ্য অর্জনের জন্য পরিবারে নানাবিধ সম্পদ ব্যবহার করা হয়। প্রতিটি পরিবার তার নিজস্ব সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে লক্ষ্যসমূহ অর্জন করে। প্রতিটি পরিবারেই কোনো না কোনো সম্পদ থাকে। এ সম্পদ ছাড়া পরিবারের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। উদ্দীপকে নিম্নবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে শিউলী অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহ সজ্জার উপকরণ তৈরি করে। এক্ষেত্রে সচ্ছলতা আনা ও তা বজায় রাখার জন্য শিউলি যে সম্পদ ব্যবহার করে তাই হলো মানবীয় সম্পদ।সুতরাং বলা যায়, উদ্দীপকে শিউলি গৃহসজ্জার ক্ষেত্রে মানবীয় সম্পদ --ব্যবহার করেছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
গৃহসজ্জার ক্ষেত্রে শিউলী কোন ধরনের সম্পদ ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর