শেয়ারFacebookWhatsApp

সম্পদের রূপান্তর সম্ভব- বুঝিয়ে লেখ।

উত্তর: সম্পদের রূপান্তর সম্ভব। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য এক প্রকার সম্পদকে অন্য প্রকার সম্পদে রূপান্তর করে ব্যবহার করা যায়। রূপান্তর দ্বারা সম্পদের ব্যবহার ও তৃপ্তি বাড়ানো যায়। তাছাড়া সম্পদ পরিবর্তন করে ব্যবহারের ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। যেমন একজন শিক্ষক তার জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে রূপান্তরিত অর্থ উপার্জন করেন। আর অর্থের দ্বারা জীবনের বিভিন্ন চাহিদা মেটানো হয়। আবার অর্থ, সময় ও শক্তির মাধ্যমে বাড়ি তৈরি করা হয়। যা পরবর্তীতে নিজস্ব আকারে থাকে না বরং বাড়ি সম্পদে রূপান্তরিত হয়। আর এভাবেই বিভিন্ন সম্পদের রূপান্তর করা সম্ভব।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সম্পদের রূপান্তর সম্ভব- বুঝিয়ে লেখ।

উদ্দীপক

করিম সাহেব তার স্ত্রী-সন্তানকে নিয়ে নিজের বাড়িতে থাকেন। তিনি ঘরে তৈরি খাবার বাজারে সরবরাহ করে অর্থ উপার্জন করেন। তার স্ত্রী একাই ঘরের সব কাজ করেন এবং মেয়েকে পড়ান। চলমান পারিবারিক অবস্থায় তারা খুব খুশি।

Dhaka · 2017

উত্তর

পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত সম্পদের ভবিষ্যৎ খরচের খসড়া পরিকল্পনাকে বাজেট বলে।

উত্তর

সম্পদের রূপান্তর সম্ভব। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য এক প্রকার সম্পদকে অন্য প্রকার সম্পদে রূপান্তর করে ব্যবহার করা যায়। রূপান্তর দ্বারা সম্পদের ব্যবহার ও তৃপ্তি বাড়ানো যায়। তাছাড়া সম্পদ পরিবর্তন করে ব্যবহারের ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। যেমন একজন শিক্ষক তার জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে রূপান্তরিত অর্থ উপার্জন করেন। আর অর্থের দ্বারা জীবনের বিভিন্ন চাহিদা মেটানো হয়। আবার অর্থ, সময় ও শক্তির মাধ্যমে বাড়ি তৈরি করা হয়। যা পরবর্তীতে নিজস্ব আকারে থাকে না বরং বাড়ি সম্পদে রূপান্তরিত হয়। আর এভাবেই বিভিন্ন সম্পদের রূপান্তর করা সম্ভব।

উত্তর

করিম সাহেবের সম্পদ মানবীয় সম্পদের অন্তর্ভুক্ত। সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামর্থ্য, দক্ষতা ইত্যাদি মানবীয় সম্পদ। উদ্দীপকে করিম সাহেব সময়, শক্তি, জ্ঞান কাজে লাগিয়ে ঘরে তৈরি খাবার বাজারে সরবরাহ করে অর্থ উপার্জন করছেন। মানবীয় সম্পদ অত্যন্ত মূল্যবান। এ সম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে বস্তুগত সম্পদ অর্জন করা যায়। সুষ্ঠু গৃহ পরিচালনায় মানবীয় সম্পদ অপরিহার্য। করিম সাহেব তার মানবীয় সম্পদকে কাজে লাগিয়ে বিভিন্ন খাবার তৈরি করছেন। উদ্দীপকে উল্লিখিত করিম সাহেবের স্ত্রী তার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই মেয়েকে পড়ান। আবার সে তার শক্তি কাজে লাগিয়ে গৃহের সব কাজ একাই করছেন। শারীরিক ও মানসিক দুই রকম শক্তিই মানুষের সম্পদ। চিন্তার জন্য চাই শক্তি এবং মনের প্রস্তুতির জন্যও চাই শক্তি। এ শক্তির সমন্বয়ে পরিবারের কাজগুলো সম্পাদন সহজ হয়।

উত্তর

করিম সাহেবের পরিবারে সকল ধরনের আয় অর্জিত হয়- উক্তিটি যথার্থ। সম্পদ বিভিন্ন ধরনের রয়েছে। এর মধ্যে একটি হলো মানবীয় সম্পদ। মানবীয় সম্পদ পরিবারের সদস্যরা তাদের লক্ষ্য অর্জনে ব্যবহার করে থাকে। যেমন করিম সাহেবের স্ত্রী শিক্ষার জ্ঞান কাজে লাগিয়ে তার মেয়েকে পড়ান। আর এ জ্ঞান এক ধরনের সম্পদ। যেটির যথার্থ ব্যবহারের মাধ্যমে তারা সম্পদ উপার্জন করতে পারে। করিম সাহেব তার দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বিভিন্ন খাবার তৈরি করে তা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করছে। সকলের দক্ষতা ও নৈপুণ্য সমান নয়। যে লোক যে কাজে দক্ষ সে সেই কাজের মাধ্যমে সম্পদ অর্জন করতে পারে। এছাড়াও মানবীয় সম্পদের আরও একটি হলো শক্তি। যেটি ব্যবহার। করে করিম সাহেবের স্ত্রী ঘরের সব কাজ নিজেই করছেন।তাই বলা যায়, করিম সাহেবের পরিবারে সকল মানবীয় সম্পদের যথার্থ ব্যবহার হয়েছে।
HSCHome Science 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।