উদ্দীপকে উল্লিখিত সম্পদগুলো ব্যবহার করে শিউলীর পক্ষে কি তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা সম্ভব? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মানবীয় সম্পদ ব্যবহারের কথা বলা হয়েছে।পরিবারের লক্ষ্য অর্জন করার জন্য সম্পদ প্রযোজন। মানবীয় সম্পদ প্রতিটি পরিবারের জন্য অপরিহার্য। এ ধরনের সম্পদ ব্যবহার করে শিউলী তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারে। এ বক্তব্যটির সাথে আমি একমত। শিউলী মধ্যে যে সকল মানবীয় গুণ প্রকাশ পেয়েছে সেগুলো হলো- সামর্থ্য ও দক্ষতা, সৃজনীশক্তি, বুদ্ধিমত্তা ইত্যাদি। এসব সম্পদ ব্যবহার করে যেভাবে সাথী তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পারে তা নিচে দেওয়া হলো-সামর্থ্য ও দক্ষতা: শিউলী তার কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। সে সামর্থ্য ও দক্ষতাকে কাজে লাগিয়ে তার তৈরি জিনিসপত্র যদি বিক্রি করে তাহলে আর্থিকভাবে লাভবান হতে পারবে।সৃজনীশক্তি: শিউলীর মতো এমন সৃজনী প্রতিভার অধিকারী অনেক কম ব্যক্তিই হয়। সে তার এ ক্ষমতাকে কাজে লাগিয়ে মনোমুগ্ধকর দ্রব্যাদি তৈরি করতে পারে এবং তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে।বুদ্ধিমত্তা: বুদ্ধি ব্যবহার করে সে তার তৈরি দ্রব্যাদি সুষ্ঠু বাজারজাতকরণের মাধ্যমে সুপরিচিত করে তুলতে পারে যা তাকে লাভবান হতে সহায়তা করবে।সুতরাং বলা যায়, শিউলী তার মানবীয় সম্পদ ব্যবহার করে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সম্পদগুলো ব্যবহার করে শিউলীর পক্ষে কি তার পরিবারে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর