শেয়ারFacebookWhatsApp

ছক-A-এর যথার্থ ব্যবহার পরোক্ষভাবে ছক-B এর সমৃদ্ধি। ঘটায়- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: ছক-A-এর মানবীয় সম্পদগুলোর যথার্থ ব্যবহারই পরোক্ষভাবে ছক-B-এর অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়।মানবীয় সম্পদ ব্যতীত অন্য যেসব সম্পদ মানুষের অভাব পূরণ করে সেগুলোই হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের সাহায্যে মানুষ পরিবারের সমৃদ্ধি ঘটিয়ে থাকে। ছক-A-তে মানবীয় সম্পদগুলো তুলে ধরা হলেও ছক-B-তে যেসব সম্পদ তুলে ধরা হয়েছে, সেগুলো হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থ, জমি, গহনা ও বাড়িঘরের কথা। অমানবীয় সম্পদকে বস্তুবাচক সম্পদও বলা হয়ে থাকে। এসব সম্পদের ওপর ব্যক্তির অধিকার থাকতে হবে। অধিকার থাকলেই কেবল মানুষ এসর সম্পদ ব্যবহার ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। টাকা-পয়সা, জমি, বাড়িঘর, গহনা ইত্যাদি অমানবীয় সম্পদ পরিবারের সমৃদ্ধি ঘটায়। তবে এসব সম্পদ বৃদ্ধিতে মূল প্রেরণা যোগায় মানবীয় সম্পদগুলো। সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি মানবীয় সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে অমানবীয় সম্পদগুলোর বৃদ্ধি ঘটানো সম্ভব নয়। বেঁচে থাকার জন্য অমানবীয় সম্পদগুলো যেমন আবশ্যক, তেমনি সেগুলো অর্জন করতে হলে প্রয়োজন মানবীয় সম্পদের সদ্ব্যবহার করা।তাই বলা হয়েছে, ছক-A তথা মানবীয় সম্পদের যথার্থ ব্যবহার পরোক্ষভাবে ছক-B তথা অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়। এ কারণেই প্রশ্নের উক্তিটি করা হয়েছে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

ছক-A-এর যথার্থ ব্যবহার পরোক্ষভাবে ছক-B এর সমৃদ্ধি। ঘটায়- উত্তরের সপ…

Dhaka · 2018

উত্তর

আর্থিক আয় হলো দেশের প্রচলিত মুদ্রা অর্জন করার প্রক্রিয়া।

উত্তর

বাজেট পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে। বাজেট হচ্ছে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয়। টাকার ক্রয়ক্ষমতাকে বাড়াতে না পারলেও টাকাকে পরিবারের সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে পরিবারের। চাহিদাগুলো সহজেই মেটাতে পারে বাজেট। তাই বাজেট হলো অর্থ পরিকল্পনার প্রধান যন্ত্র বা কৌশল। এসব দিক বিবেচনা করেই বলা হয়, বাজেট আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে থাকে।

উত্তর

ছক-A মানবীয় সম্পদের ধারণা দেয়।মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি, যা মানুষকে বিভিন্ন সম্পদ আহরণে সহায়তা করে। এসব সম্পদ হস্তান্তরযোগ্য নয়। এগুলো মানুষের অন্তর্নিহিত' গুণ। ছক-A-তে যেসব সম্পদের কথা বলা হয়েছে সেগুলো হলো সময়, শক্তি, জ্ঞান ও দক্ষতা। এসব সম্পদ হস্তান্তরযোগ্য নয়। এগুলো ব্যক্তির নিজস্ব সম্পদ। মানবীয় সম্পদের সকল বৈশিষ্ট্য এগুলোর মধ্যে বিদ্যমান থাকায় এগুলো উক্ত সম্পদেরই অন্তর্ভুক্ত। মানবীয় সম্পদগুলো স্পর্শনীয় নয় এবং এগুলো শনাক্ত করা যায় না। এসব সম্পদ বিনিময়যোগ্য নয়। সময়, শক্তি, জ্ঞান ও দক্ষতা মানুষের নিজস্ব সম্পদ। এসব সম্পদ কখনই বিনিময় করা সম্ভব নয়। পরিবারের প্রতিটি সদস্য তাদের সামর্থ্য অনুযায়ী সময়, শক্তি, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের সচ্ছলতা বজায় রাখতে চেষ্টা করে। এসব সম্পদ কেবল ব্যক্তির অধীনে থাকে। এগুলো দর্শনীয় বা স্পর্শনীয় নয় বরং অন্তর্নিহিত ও বিমূর্ত। তাই এ সম্পদগুলো পারস্পরিক বিনিময়যোগ্য নয়।

উত্তর

ছক-A-এর মানবীয় সম্পদগুলোর যথার্থ ব্যবহারই পরোক্ষভাবে ছক-B-এর অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়।মানবীয় সম্পদ ব্যতীত অন্য যেসব সম্পদ মানুষের অভাব পূরণ করে সেগুলোই হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের সাহায্যে মানুষ পরিবারের সমৃদ্ধি ঘটিয়ে থাকে। ছক-A-তে মানবীয় সম্পদগুলো তুলে ধরা হলেও ছক-B-তে যেসব সম্পদ তুলে ধরা হয়েছে, সেগুলো হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থ, জমি, গহনা ও বাড়িঘরের কথা। অমানবীয় সম্পদকে বস্তুবাচক সম্পদও বলা হয়ে থাকে। এসব সম্পদের ওপর ব্যক্তির অধিকার থাকতে হবে। অধিকার থাকলেই কেবল মানুষ এসর সম্পদ ব্যবহার ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। টাকা-পয়সা, জমি, বাড়িঘর, গহনা ইত্যাদি অমানবীয় সম্পদ পরিবারের সমৃদ্ধি ঘটায়। তবে এসব সম্পদ বৃদ্ধিতে মূল প্রেরণা যোগায় মানবীয় সম্পদগুলো। সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি মানবীয় সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে অমানবীয় সম্পদগুলোর বৃদ্ধি ঘটানো সম্ভব নয়। বেঁচে থাকার জন্য অমানবীয় সম্পদগুলো যেমন আবশ্যক, তেমনি সেগুলো অর্জন করতে হলে প্রয়োজন মানবীয় সম্পদের সদ্ব্যবহার করা।তাই বলা হয়েছে, ছক-A তথা মানবীয় সম্পদের যথার্থ ব্যবহার পরোক্ষভাবে ছক-B তথা অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়। এ কারণেই প্রশ্নের উক্তিটি করা হয়েছে।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।