শেয়ারFacebookWhatsApp

“মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে”-ব্যাখ্যা কর।

উত্তর: মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে। ব্যক্তির নিজস্ব পরিমণ্ডলকে কেন্দ্র করেই মূল্যবোধের বিকাশ ঘটে। পরিবার, সম্প্রদায়, সমাজ ও বিশ্বের সদস্য হিসেবে ব্যক্তি যে অভিজ্ঞতা অর্জন করে তা থেকেই ব্যক্তির মূল্যবোধ গড়ে ওঠে। এজন্য সমাজ থেকে সামাজিক রীতিনীতি অনুসারে চলা এবং বিশ্বে মানুষ হিসেবে মানবগোষ্ঠীর কল্যাণ কামনা ইত্যাদি মূল্যবোধ ব্যক্তির জীবনে প্রতিফলিত হয়। সুতরাং বলা যায়, মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

“মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে”-ব্যাখ্যা কর।

উদ্দীপক

আয়েশা যৌথ পরিবারের গৃহব্যবস্থাপক। পরিবারের ছোটখাটো কাজে তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু বিশেষ কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তিনি সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, “সিদ্ধান্ত যেমনই হোক, সিদ্ধান্ত গ্রহণকারীকে কতকগুলো পর্যায় অনুসরণ করতে হয়।”

Dhaka · 2022

উত্তর

লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করতে গেলে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কখন করা হবে ইত্যাদি বিষয়ে পূর্বসিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা বলে।

উত্তর

মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে। ব্যক্তির নিজস্ব পরিমণ্ডলকে কেন্দ্র করেই মূল্যবোধের বিকাশ ঘটে। পরিবার, সম্প্রদায়, সমাজ ও বিশ্বের সদস্য হিসেবে ব্যক্তি যে অভিজ্ঞতা অর্জন করে তা থেকেই ব্যক্তির মূল্যবোধ গড়ে ওঠে। এজন্য সমাজ থেকে সামাজিক রীতিনীতি অনুসারে চলা এবং বিশ্বে মানুষ হিসেবে মানবগোষ্ঠীর কল্যাণ কামনা ইত্যাদি মূল্যবোধ ব্যক্তির জীবনে প্রতিফলিত হয়। সুতরাং বলা যায়, মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে।

উত্তর

উদ্দীপকে যৌথ পরিবারের গৃহব্যবস্থাপক আয়েশাকে দুই ধরনের সিদ্ধান্ত নিতে দেখা যায়। যথা- ১. একক সিদ্ধান্ত গ্রহণ ও ২. দলীয় সিদ্ধান্ত গ্রহণ । কোনো কাজের জন্য ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে একক সিদ্ধান্ত বলে। উদ্দীপকে আয়েশা পরিবারের ছোট খাটো কাজে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত একক সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। আবার কোনো কাজের জন্য পরিবারের সকলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে দলীয় সিদ্ধান্ত বলে। আয়েশা পরিবারের বিশেষ কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, যা দলীয় সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। একক সিদ্ধান্তে জটিলতা কম থাকে বলে খুব সহজেই একক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কিন্তু দলীয় সিদ্ধান্তে জটিলতা বেশি থাকায় সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। একক সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যক্তির একক স্বার্থ জড়িত থাকে বলে একক সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে দলের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিলে দলীয় সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ে। এছাড়া যেকোনো সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য দলীয় সিদ্ধান্ত গ্রহণ ভালো হয় । উদ্দীপকে আয়েশা কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে কিছু পার্থক্য থাকলেও তার পরিবারের জন্য একক ও দলীয় উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় ।

উত্তর

উদ্দীপকে আয়েশার মতে, সিদ্ধান্ত যেমনই হোক সিদ্ধান্ত গ্রহণকারীকে কতগুলো পর্যায় অনুসরণ করতে হয়। এ উক্তিটি যথার্থ । সিদ্ধান্ত গ্রহণ একটি জটিল প্রক্রিয়া। যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সিদ্ধান্তকারীকে ধারাবাহিকভাবে কতগুলো স্তর বা পর্যায় অনুসরণ করতে হয় । সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায় হলো সমস্যার বিষয়টি নিয়ে চিন্তা করা। যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে অবগত না হলে সমস্যার সমাধান সুষ্ঠু হবে না। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন ও অবগত হওয়ার প্রয়োজন হয়। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায় হলো সমস্যা সমাধানের বিকল্প পন্থা উদ্ঘাটন। এ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যার সব সম্ভাব্য বিকল্প সম্পর্কে জানতে হবে এবং এসব বিকল্প ব্যবস্থার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের তৃতীয় ধাপে প্রতিটি বিকল্পের প্রতিক্রিয়া বা ফলাফল কী তা অনুধাবন করা এবং-এর সুবিধা-অসুবিধা কী তা ভেবে দেখা হয়। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়টি খুবই প্রভাবশালী। ইতিবাচক দিকগুলো সম্পর্কে সম্পূর্ণ অবহিত হওয়ার পর সিদ্ধান্ত গ্রহণকারীকে একটি দিক বা সমাধান বেছে নিতে হয়। আর সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে তার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব গ্রহণ না করলে পূর্ববর্তী পর্যায়গুলোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। সুতরাং উপরে বর্ণিত পর্যায়গুলো সিদ্ধান্ত গ্রহণকারীকে ধারাবাহিকভাবে অনুসরণ করতে হয় । তাই বলা যায়, উদ্দীপকের আয়েশার মতামতের যথার্থতা যৌক্তিক।
HSCHome Science 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।