শেয়ারFacebookWhatsApp

মান কাকে বলে?

উত্তর: সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাগত পরিমাপকই হলো মান।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

মান কাকে বলে?

Dhaka · 2019

উত্তর

সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাগত পরিমাপকই হলো মান।

উত্তর

পরিকল্পনা গৃহব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। এটি ভবিষ্যৎ কার্যক্রমের পথনির্দেশনা হিসেবে কাজ করে। ফলে পরিকল্পনা মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে। পরিমিত অর্থ ও সময় ব্যয়ে পরিকল্পনা কার্যকর করা যায়। অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুন্দরভাবে সমাপ্ত হয় না। তাই গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

চিত্রে '?' চিহ্নিত স্থানে গৃহ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সিদ্ধান্ত গ্রহণকে নির্দেশ করে। নিচে এর গুরুত্ব আলোচনা করা হলো- • সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ভিত্তি। কারণ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছোটবড় অনেক সিদ্ধান্ত নিতে হয়। আর সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই পরিবার সফলতা অর্জন করে এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করে। • সিদ্ধান্ত গ্রহণ যেকোনো সমস্যা সমাধানের উত্তম পন্থা নির্দেশ করে। ফলে সর্বোত্তম সমাধানে নিশ্চিত হয়। • সীমিত সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যবহারের ওপর পরিবারের সাফল্য নির্ভর করে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এগুলোকে এমনভাবে ব্যবহার করা হয়, যা থেকে সর্বোত্তম ফল লাভ করা যায়। • পরিবারের ব্যয় নিয়ন্ত্রণের জন্য কার্যকর সিদ্ধান্ত অপরিহার্য। • ব্যবস্থাপনাকে কার্যকর করা, সচল রাখা, সফলতা অর্জন করা প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পরিবারকে নানা প্রতিকূলতা ও ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। • সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যার স্বরূপ উদ্ঘাটন করতে হয়। এজন্য সমস্যা নিয়ে চিন্তাভাবনা করতে হয়। এতে মেধা, মননশীলতা, যুক্তি ও অনুসন্ধানী মনোভাব গড়ে ওঠে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

উত্তর

“উদ্দীপকে 'BB^{\prime} অর্থাৎ লক্ষ্যকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার সবগুলো ধাপ চক্রাকারে আবর্তিত হয়” —উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতকগুলো পর্যায় বা ধাপের সমন্বয়ে গঠিত। যেমন- পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। কর্মসম্পাদনে এ ধাপগুলো সচেতন বা অসচেতনে আমাদের অনুসরণ করতে হয়। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোতে লক্ষ্যকে মূল নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়। কারণ লক্ষ্যবিহীনভাবে কোনো কাজ করে সফলতা অর্জন করা যায় না। যেখানেই লক্ষ্য অর্জনের প্রশ্ন রয়েছে সেখানেই ব্যবস্থাপনার এ ধাপগুলোর অনুসরণ অপরিহার্য। লক্ষ্যকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো চক্রাকারে অতিক্রম করার চিত্র নিচে দেখানো হলো- এখানে, লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, কীভাবে ও কার দ্বারা করতে হবে, কখন ও কত সময় নিয়ে করতে হবে প্রভৃতি বিষয়ে পূর্ব সিদ্ধান্ত গ্রহণই পরিকল্পনা। এক্ষেত্রে কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, সে কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিষয় বিবেচনা করা সংগঠনের অন্তর্ভুক্ত। নিদের্শনা হলো কাজে নিয়োজিত ব্যক্তিদের মূল লক্ষ্যের আলোকে কার্যসম্পাদনের জন্য আদেশ-নির্দেশ প্রদান করা। আর নিয়ন্ত্রণ বলতে নির্দেশানুযায়ী কাজটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করা এবং কোনো প্রকার গরমিল পাওয়া গেলে তার সংশোধন করাকে বোঝায়। এভাবে কাজের মধ্যে সমন্বয় সাধন করে যে লক্ষ্যকে কেন্দ্র করে কর্ম সম্পাদন করা হয়েছে সেটা কতটা ফলপ্রসূ হয়েছে, তা বিচার-বিশ্লেষণ করে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্য দিয়ে লক্ষ্য অর্জন সম্পন্ন হয়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ।
HSCHome Science 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।