শেয়ারFacebookWhatsApp

গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: পরিকল্পনা গৃহব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। এটি ভবিষ্যৎ কার্যক্রমের পথনির্দেশনা হিসেবে কাজ করে। ফলে পরিকল্পনা মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে। পরিমিত অর্থ ও সময় ব্যয়ে পরিকল্পনা কার্যকর করা যায়। অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুন্দরভাবে সমাপ্ত হয় না। তাই গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?

উদ্দীপক

মিতু একজন সফল গৃহিণী। পরিবারের ছোট ছোট সমস্যার ক্ষেত্রে তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু জটিল সমস্যার ক্ষেত্রে তিনি পরিবারের সবার সিদ্ধান্তের ভিত্তিতে সমাধান করেন। প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই তিনি সঠিক পদ্ধতি অনুসরণ করেন। ফলে প্রতিটি কাজে সফলতা পান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাগত পরিমাপকই হলো মান।

উত্তর

পরিকল্পনা গৃহব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। এটি ভবিষ্যৎ কার্যক্রমের পথনির্দেশনা হিসেবে কাজ করে। ফলে পরিকল্পনা মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে। পরিমিত অর্থ ও সময় ব্যয়ে পরিকল্পনা কার্যকর করা যায়। অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুন্দরভাবে সমাপ্ত হয় না। তাই গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের মিতু পরিবারের ছোট ছোট সমস্যার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে তিনি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। যেসব কাজের সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয় তাকে ব্যক্তিগত বা একক সিদ্ধান্ত গ্রহণ বলে। একক সিদ্ধান্তে জটিলতা কম। এক্ষেত্রে ব্যক্তির একক স্বার্থ জড়িত থাকে। নিজস্ব জ্ঞান, চাহিদা ইত্যাদির ভিত্তিতে এই, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে গেলে ব্যক্তি এককভাবেই তা সমাধান করতে পারে। উদ্দীপকে মিতু সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে সমস্যাটির স্বরূপ উপলব্ধি করেন। দ্বিতীয় পর্যায়ে সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান, করেন। কারণ যেকোনো সমস্যার অনেক বিকল্প থাকে। তাই সিদ্ধান্ত গ্রহণকারীকে সব বিকল্প সম্পর্কে জানতে হয়। তৃতীয় ধাপে তিনি বিকল্প সমাধানগুলো নিয়ে চিন্তা করেন। এজন্য তাকে দূরদৃষ্টিসম্পন্ন ও প্রখর চিন্তাশক্তির অধিকারী হতে হয়। সবশেষে তিনি গৃহীত সিদ্ধান্তটি বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব না নিলে তার পূর্ববর্তী পর্যায়ের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সঠিক সিদ্ধান্তের অভাবে জীবনে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়।সুতরাং উদ্দীপকের মিতু ছোট ছোট সমস্যার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জটিল সমস্যার সমাধানে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।

উত্তর

উদ্দীপকের মিতুর জটিল বা বড় সমস্যা সমাধানে গৃহীত দলীয় সিদ্ধান্তটিকে আমি যথার্থ বলে মনে করি।কারণ, দলীয় সিদ্ধান্ত দলের সব ব্যক্তির মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন নেতৃত্ব দেয়। সে দলের ভেতরের একজন হতে পারে, আবার দলের বাইরেরও হতে পারে। এক্ষেত্রে দলের সবার স্বার্থ জড়িত থাকে। পরিবারের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মিতু দলীয় সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেন। এক্ষেত্রে পরিবারের সব সদস্য মতামত প্রদান করেন। এই মতামতের ভিত্তিতে যখন পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং মিতু একমত হন তখনই সেই সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে যেসব সুবিধা পাওয়া যায় তা হলো- দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের ফলে কেউ মনঃক্ষুণ্ণ হয় না। সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়, ফলে সবার মর্যাদা বজায় থাকে। সিদ্ধান্তের ফলাফল সহজে সবাই গ্রহণ করতে পারে। এছাড়া ঝুঁকিপূর্ণ কাজে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করলে ঝুঁকির মাত্রা কম থাকে।সুতরাং জটিল বা বড় সমস্যা সমাধানে মিতুর গৃহীত দলীয় সিদ্ধান্তটি যথার্থ।
HSCHome Science 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।